June 30, 2026, 8:11 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় পীর হত্যা/ জামাত ও ইসলামী আন্দোলনের ২ নেতা কারাগারে জুলাই গণঅভ্যুত্থান–সংশ্লিষ্ট অপরাধ, হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড, মোট মামলা রয়েছে ৮৭টি ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন জমা শুরু, প্রথম দিনেই আইভ্যাকে উপচে পড়া ভিড় রাজস্ব লক্ষ্যমাত্রা/পশ্চিমাঞ্চল রেলের আরও ১১টি ট্রেন ইজারার উদ্যোগ শিক্ষার্থীশূন্য ৬২১ ভোকেশনাল প্রতিষ্ঠানের অনুমোদন বাতিলের পথে কারিগরি বোর্ড কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে কবি শাহিদা পারভীন রেখার চার গ্রন্থের প্রকাশনা উৎসব মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সংবর্ধনা / ইসলামী বিশ্ববিদ্যালয়ের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস পেঁয়াজের দামে হঠাৎ ধস, মন ভেঙে পড়েছে উৎপাদনে শীর্ষ দক্ষিণ-পশ্চিম ও উত্তরের ৭ জেলার কৃষকের এনআইডি নবায়ন বাধ্যতামূলক কেন করতে চায় ইসি? যেসব কারণে আসছে নতুন ভাবনা দীর্ঘ অপেক্ষার অবসান, আবার চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

আনিস আলমগীরসহ তিন জ্যেষ্ঠ সাংবাদিককে ফোনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ঈদুল ফিতর উপলক্ষে জ্যেষ্ঠ তিন সাংবাদিককে টেলিফোনে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা প্রাপ্ত সাংবাদিকরা হলেন—একুশে পদকপ্রাপ্ত শফিক রেহমান, দ্য নিউ নেশন-এর সম্পাদক মো. মোকাররম হোসেন এবং বিশিষ্ট সাংবাদিক আনিস আলমগীর।
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস)-এর সাবেক ব্যবস্থাপনা সম্পাদক মো. মোকাররম হোসেন জানান, ঈদের দিন বিকেলে প্রধানমন্ত্রী তাকে ফোন করে তার স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং আন্তরিক শুভেচ্ছা বিনিময় করেন।
অন্যদিকে, সাংবাদিক আনিস আলমগীর জানান, সন্ধ্যা ৭টার দিকে প্রধানমন্ত্রী তাকে ফোন করেন। এ সময় তিনি আনিস আলমগীরের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাকে ও তার স্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানান।
সাংবাদিকদের সঙ্গে এ সৌজন্যপূর্ণ যোগাযোগে প্রধানমন্ত্রীর আন্তরিকতা ও মানবিক দিক প্রতিফলিত হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net