July 29, 2026, 1:29 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় ইউএনওকে এমপির ফুলেল শুভেচ্ছা নিয়ে বিতর্ক, নিরপেক্ষ বিশ্লেষণ কি বলে ! বাংলাদেশে পণ্যের দাম/‘রকেটস অ্যান্ড ফেদারস’ অর্থনীতির অদৃশ্য ফাঁদ ছয় বছরে মাত্র ২ শতাংশ অগ্রগতি, বিশ্বব্যাংকের অর্থায়ন নিয়েও অনিশ্চয়তায় ঝিনাইদহ-যশোর ছয় লেন প্রকল্প আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগের অধিকার বনাম জনগণের প্রত্যাশা /সমন্বয় সাধনই সর্বোত্তম পন্থা ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপ- উপাচার্য ও ট্রেজারার, বিশ্ববিদ্যালয় পরিবারের অভিনন্দন পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল, বাড়ছে প্রযুক্তিনির্ভর সেবা গাংনী বাসস্ট্যান্ডে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে এগিয়ে যাচ্ছেন কুষ্টিয়ার নারী উদ্যোক্তারা ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব

কুমারখালীতে একদিনে ২টি বাল্যবিবাহ বন্ধ, কনের বাবা-মাকে ৪০ হাজার টাকা জরিমানা

কে এম আর শাহীন/ 
কুষ্টিয়ার কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খানের পৃৃথক দুইটি তড়িৎ পদক্ষেপে বাল্যবিবাহের অভিশাপ থেকে রক্ষা পেয়েছে ১৪ বছর বয়সের দুই কিশোরী। এসময় বাল্যবিবাহ আয়োজন করার দায়ে কনের মা ও বাবাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ঘটনাটি আজ শুক্রবার বিকেলে উপজেলার জগন্নাথপুর ইউনিয়ের দয়ারামপুর ও হাসিমপুর গ্রামে ঘটেছে। জানা যায়, উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দয়ারামপুর এবং হাশিমপুর গ্রামে দুইটি বাল্যবিবাহের আয়োজন করা হয়। খবর পেয়ে পুলিশ ও সমাজসেবা অফিসার মোহাম্মদ আলীকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান। অভিযানে ২টি বাল্যবিবাহ বন্ধ করে ইউএনও।এসময় দয়ারামপুর গ্রামের ঘটনায় কনের মা ছাড়া বাকিরা পালিয়ে যায়। কনের মা’কে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দিবে না এই মর্মে স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় দেয়া হয়। হাশিমপুরে ঘটনায় মেয়ের বাবা মাকে একই আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়ের বাড়ি থেকে জব্দকৃত রান্না মাংস এতিমখানায় এতিমদের খাওয়ার জন্য দিয়ে দেয়া হয়। ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দিবে না এই মর্মে মুচলেকা নিয়ে মেয়েকে স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় দেয়া হয়। এবিষয়ে রাজীবুল ইসলাম খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইটি বাল্যবিবাহ বন্ধ করে কনের বাবা মাকে জরিমানা দায়ের করা হয়েছে।তিনি আরো বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে আইনানুসারে কঠোর শাস্তি দেয়া হবে। আজকের ঘটনায় মেয়ের বাবা মায়ের বয়স ও অসুস্থতা বিবেচনা করে জেল দেয়া হয় নাই। তবে ভবিষ্যতে বাল্যবিবাহ বন্ধে আরো কঠোর শাস্তি দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net