May 18, 2026, 12:19 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
হামের আড়ালে পুরোনো স্বাস্থ্যঝুঁকি, দ্রত যেতে হবে জনস্বাস্থ্যসংকটের গভীরে এক নতুন চাপ/ সীমিত ক্লাসে ২০২৭’র এসএসসি প্রস্তুতি এশিয়াজুড়ে চাপে সংবাদমাধ্যম, বাংলাদেশের সামনে নতুন পরীক্ষা পদ্মা ব্যারাজ/বাংলাদেশের পানি-রাজনীতির নতুন অধ্যায় জুনের আগে নিয়ন্ত্রণে আসছে না হাম, উদ্বেগে স্বাস্থ্যখাত জ্যৈষ্ঠের প্রথম দিনে/রাজশাহীতে আম অর্থনীতির চাকা ঘুরতে শুরু একদিনে ১০ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভাইস চ্যান্সেলর, ইবিতে প্রফেসর মতিনুর রহমান গাংনীতে ভূমি অফিস ও সাব-রেজিস্ট্রি অফিসে চুরির অপচেষ্টা, ভাঙচুর ও তছনছ খোকসায় খাল খনন প্রকল্পের এক্সকেভেটরে অগ্নিসংযোগ, দুটি মেশিন পুড়ে গেছে মানচিত্র প্রকাশ করে ট্রাম্প বললেন ভেনেজুয়েলা, ‘যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য’ !

দৌলতপুরে সড়ক দুঘটনায় হতাহত ২

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় মামুন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন এবং আহত হয়েছে শাওন (১৮) নামে অপর এক যুবক। তাকে আশংকাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার কল্যানপুর-মাজদিয়াড় সড়কের কল্যানপুর বাজারের নিকট স্যালো ইঞ্জিন চালিত ইটবোঝাই ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মামুন ঘটনাস্থলেই নিহত হয়। সে মরিচা ইউনিয়নের মাজদিয়াড় মুন্সিপাড়া গ্রামের মুছহাদ মুন্সির ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিজ বাড়ি থেকে মামুন মোটরসাইকেল যোগে বেপরোয়া গতিতে কল্যানপুর বাজারে যাওয়ার পথে কল্যানপুর বাজারের নিকট বিপরীত দিকে থেকে আসা একটি ভ্যানকে ওভারটেক করতে গিয়ে স্যালো ইঞ্জিন চালিত ইটবোঝাই ট্রলির তলে চাপা পড়ে। এতে মামুন ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হোন এবং ট্রলি নিয়ন্ত্রন করতে গিয়ে গুরুতর আহত হোন ট্রলির হেলপার শাওন। সে মসলেমপুর গ্রামের সাদ্দাক হোসেনের ছেলে।
খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
দূর্ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি (তদন্ত) শাহাদত হোসেন জানান, মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক মামুন নিহত হয়েছে এবং আহত হয়েছে ট্রলির হেলপার শাওন। তাকে উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত যুবকের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net