May 2, 2026, 1:22 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দক্ষ শিক্ষক সংকটে বাংলাদেশ/ দক্ষিণ এশিয়ার নিচের সারিতে অবস্থান ও নীতিগত প্রশ্ন র‍্যাবের অভিযান/গ্রেপ্তার দৌলতপুরের আধ্যাত্মিক সাধক হত্যার এজাহারভুক্ত আসামি রাজীব মিস্ত্রি মহান মে দিবস/ দ্রব্যমূল্য, অন্যায্য মজুরি ও অনিরাপদ শ্রমের কঠিন বাস্তবতায় বাংলাদেশের শ্রমজীবীরা একটি বিশ্লেষণ/গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পিছিয়েছে বাংলাদেশ কৃষকের ন্যায্য অধিকার ফেরাতে/রাজবাড়ীর পেঁয়াজ বাজারে ‘ধলতা’ বিরোধী অভিযান ‘জঙ্গি সংশ্লিষ্টতা/ ঢাকায় ৪ আটক: অস্ত্র, ড্রোন ও উগ্রবাদী বই উদ্ধার সৌন্দর্যের নামে বিশৃঙ্খলকে বরণ/ কুষ্টিয়ার প্রধান মোড়ে বকের মূর্তি ও নগর পরিকল্পনার সংকট সামনে ঈদ, বাড়ছে শঙ্কা, সংকট তৈরি হওয়ার পর ব্যবস্থা নেয়ার প্রবণতায় বিশৃঙ্খল সয়াবিন তেলের বাজার রুপপুর/একটি নতুন যুগের অপেক্ষায় বাংলাদেশ কুষ্টিয়ায় একতা হাসপাতালে অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে

বঙ্গবন্ধুর ভাঙা ভাস্কর্য’র সামনে দুই রাউন্ড গুলি, শহর জুড়ে উত্তেজনা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ঠিক যেখানে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হয়েছে সেখানেই দুই রাউন্ড ফাঁকা গুলির ঘটনা ঘটেছে। সন্ধ্যার পর সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায় একটি কালো রঙের নাম্বার প্লেট বিহীন মাইক্রো পৌরসভার সামনে দিয়ে পাঁচ রাস্তার মোড়ে এসে দাঁড়ায়। সেখানে প্রথমে একটি রিক্্রার সঙ্গে ধাক্কা লাগে। এ ঘটনার পর উত্তেজিত একজন কালো জ্যাকেট পড়া যুবক মাইক্রো থেকে বেড়িয়ে এসে পিস্তল উঁচিয়ে দু’রাউন্ড গুলি ছোঁড়ে। সেখানে ঠিক ২০ গজের মধ্যেই পুলিশ মোতায়েন করা ছিল।
পুলিশ প্রথমটায় চুপচাপ ছিল। পরে পুলিশের এসআই রাজু আহমেদ সেখানে যেতে যেতেই গুলি ছোঁড়া যুবকটি মাইক্রোতে উঠে পড়ে এবং মাইক্রোটি দ্রæত ঘুরিয়ে মজমপুরের দিকে বেড়িয়ে যায়।
পুলিশ এখনও আগের ঘটনায় কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি। এ গুলির ঘটনার সাথে ভাস্কর্য ভাঙার কোন সম্পর্ক আছে কিনা খতিয়ে দেখছে বলে জানান জেলার পুলিশ সুপার এসএম তানভির আরাফাত।
এদিকে এ ঘটনায় শহরে ক্রমেই উত্তেজনা বাড়ছে।
আওয়ামী লীগের বিভিন্ন অংগ সংগঠন শহরে লাঠি মিছিল করেছে। শহরের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের একটি টিম বঙ্গবন্ধুর ভাস্কর্য ঘিরে রেখেছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net