March 20, 2026, 5:22 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ঈদযাত্রার চাপেও স্বস্তি, দুই দিনে পদ্মা সেতুতে প্রায় ৯ কোটি টাকা টোল আদায় কয়েক সেকেন্ডের টর্নেডো, চুয়াডাঙ্গায় নিহত ১ চুয়াডাঙ্গা/নিজ সন্তানকে অপহরণ করে, স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি, অবশেষে পুলিশের জালে শিশু ধর্ষণ করে এতেকাফে বসা কুষ্টিয়ার সেই মাদ্রাসা সুপার গ্রেফতার, আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই শিশুটির খাল খনন/ জিয়াউর রহমান থেকে তারেক রহমান—পানি ব্যবস্থাপনার এক ধারাবাহিক চিন্তা দায়িত্ব বুঝে নিয়ে কাজ শুরু করলেন কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক ভর্তি পরীক্ষা ফিরছে/ অভিভাবকদের অতি উৎসাহ, শিক্ষকদের কোচিং নির্ভরতা—শিশুশিক্ষা আবারও বাণিজ্যের দোরগোড়ায়? ১৫ মাসে আরও দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে: ইউনুস সরকার অনুপ্রবেশ ঠেকাতেও ব্যর্থ, প্রত্যাবাসনেও আজ স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এনসিপি নেতারা গণভোট নিয়ে ‘অর্ধেক বুঝেছেন’: আইনমন্ত্রী

চুয়াডাঙ্গায় উদ্ধার হওয়া কিশোরের মরদেহ কুষ্টিয়ার পাখিভ্যান চালক নয়নের

জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা/ 

চুয়াডাঙ্গায় উদ্ধার হওয়া কিশোরের মরদেহের পরিচয় মিলেছে। তার নাম নয়ন হোসেন (১২)। সে কুষ্টিয়া জেলার ইসলামি বিশ্ববিদ্যালয় থানার নৃসিংহপুর গ্রামের ফকিরপাড়ার দিনমজুর মিঠু শাহ’র ছেলে। সে পেশায় একজন পাখিভ্যান (ব্যাটারি চালিত ভ্যান) চালক।

গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার ছয়ঘরিয়া-বড়সলুয়া সড়কের ঢমপুল মাঠ থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার বিবস্ত্র মরদেহ উদ্ধার করে পুলিশ।প্রাথমিকভাবে তার পরিচয় না মেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে পুলিশ। আশপাশের কয়েকটি থানায়ও বিষয়টি অবহিত করা হয়।পরে রাতে থানায় এসে ওই কিশোরের পরিচয় শনাক্ত করে স্বজনরা বলে জানিয়েছে পুলিশ।

নিহত কিশোরের মামাতো ভাই রতন আলী জানান, শুক্রবার সকালে জীবিকার তাগিদে পাখিভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় নয়ন। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মধুপুর গ্রামে বোনের বাড়িতে চাল দিতে যায় সে। রাতে বাড়ি না ফেরায় তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে পরিবারের সদস্যরা।পরদিনও তাকে খুঁজে পাওয়া যায়নি। গতকাল শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নয়নের মরদেহের ছবি দেখে চুয়াডাঙ্গা সদর থানায় যোগাযোগ করেন তারা। নয়ন দুই ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট ছিল।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান নিউজবাংলাকে জানান, ওই কিশোরের মরদেহ উদ্ধারের পর প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করা যায়নি। পরে তার ছবি ও পরনে থাকা কাপড়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়। খবর পাঠানো হয় আশপাশের কয়েকটি থানায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে নয়নের মরদেহের ছবি দেখে গতকাল রাত ১১টায় সদর থানায় আসে তার স্বজনরা। মরদেহটি নয়নের বলে শনাক্ত করে তারা। ময়না তদন্ত শেষে রাত ১২ টার দিকে তার মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। তিনি আরও জানান, নিহতের স্বজনদের ভাষ্য অনুযায়ী পাখিভ্যান ছিনতাইয়ের পর তাকে শ্বাসরোধে হত্যা করে মাঠের একটি ঝোপের পাশে ফেলে যায় দুর্বৃত্তরা। ওই ঘটনায় বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে পুলিশ।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net