April 19, 2026, 5:31 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যা: ১ সপ্তাহেও কোন গ্রেপ্তার নেই, প্রকাশ্যে ঘুরছে এজাহারভুক্ত আসামিরা মুজিবনগর দিবসে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় নাগরিক সমাজের ক্ষোভ মহেশপুর সীমান্তে চার দিনে দুই মরদেহ উদ্ধার, চাঞ্চল্যের সৃষ্টি কুষ্টিয়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৩ কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, বিপাকে যাত্রীরা যুদ্ধ, কূটনীতি ও নেতৃত্ব: মুজিবনগর সরকারের বহুমাত্রিক ঐতিহাসিক তাৎপর্য দেশজুড়ে ডিজেলের সংকটে মজুতদারি—চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল উদ্ধার, কারাদণ্ড সারা দেশে ‘ফুয়েল পাস’ চালুর পথে সরকার/ জ্বালানি ব্যবস্থায় আসছে ডিজিটাল নিয়ন্ত্রণের নতুন যুগ বৈশ্বিক ক্ষুধা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা কুষ্টিয়ার দৌলতপুরে আধ্যাত্মিক সাধু হত্যা/ জামায়াত নেতার বিরুদ্ধে মামলাকে ‘ষড়যন্ত্র’ দাবি

খোকসায় বিএনপির মেয়রপ্রার্থীর বাসায় হামলার ঘটনায় ৭জন কারাগারে

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, খোকসা/

কুষ্টিয়ার খোকসা পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী নাফিজ আহমেদ খান রাজুর খোকসা-জানিপুরের বাসায় হামলার ঘটনায় গ্রেফতার ৭ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর মধ্যে খোকসা উপজেলা ছাত্রলীগের আহবায়ক শিমুল হোসেন ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামও আছেন।

বিএনপির মেয়রপ্রার্থী নাফিজ আহমেদ খান রাজু জানান, ২২ ডিসেম্বর রাত ১০টার দিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তারিকুল ইসলামের ছোট ভাই আতিকুল ইসলামসহ ১৫/২০ জনের একটি দল তার বাড়িতে হামলা চালায়। সেসময় তিনি বাড়িতে ছিলেন না। হামলাকারীরা ভাঙচুর এবং লুটপাট করে। তারা একটি মোটরসাইকেলও নিয়ে যায়। হামলাকারীরা বাড়ির মেয়েদের গায়েও হাত দেয় বলে অভিযোগ করেন রাজু। রাজুর বড় ভাই আনিসুজ্জামান বাদী হয়ে রাতেই খোকসা উপজেলা ছাত্রলীগের আহবায়ক শিমুল আহমেদ খান ও শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুলসহ ৭ জন এবং অজ্ঞাত আরো ১০/১২ জনকে আসামী করে মামলা করেন। খোকসা থানায় মামলা নম্বর ১২।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net