December 12, 2025, 4:03 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইকোর অর্থায়নে কুষ্টিয়ায় চার শতাধিক দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ ভোট ১২ ফেব্রুয়ারি মানবাধিকার দিবসে তারেক রহমানের প্রতিশ্রুতি: প্রতিশোধের রাজনীতি নয়, সমাধানের পথে বিএনপি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সৈয়দ ফাতেমী আহমেদ রুমির কাছে দুঃখ প্রকাশ করলেন তারেক রহমান বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার তফসিল ঘোষণা সৌদি আরবে মদ বিক্রি শুরু, ২০২৬ সালের মধ্যে আরও নতুন মদের দোকান খোলার পরিকল্পনা ৮১টি দেশীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিল নির্বাচন কমিশন জন নিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থে কঠোর অবস্থানের বার্তা কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপারের ১২ ফেব্রুয়ারি সম্ভাব্য ধরে দ্রতগতিতে এগোচ্ছে নির্বাচনের প্রস্তুতি কুষ্টিয়ায় দুর্বৃত্তের গুলিতে কৃষক নিহত, আহত আরও দুইজন

খোকসায় মেয়র পদে দ্বিতীয়বারের মতো জয়ী হলেন তারিকুল

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার খোকসা পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তারিকুল ইসলাম জয় পেয়েছে। তিনি দ্বিতীয় বারের মতো পৌরপিতার আসন অলংকৃত করলেন। তিনি ভোট পেয়েছেন নৌকা প্রতীকে ৯৩৭২ ভোট। তার প্রতিদ্বদ্বি ছিলেন বিএনপি মনোনিত প্রার্থী নাফিজ আহাম্মেদ খান। তিনি ধানের শীষ নিয়ে পেয়েছেন ১৫৮৩ ভোট।
বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলে দেখা যায়
কেন্দ্র ১ নং নৌকা ১১১৬, ধানের শীষ ২৮, কেন্দ্র ২ নং নৌকা ১৩১৪, ধানের শীষ ৩৬, কেন্দ্র ৩ নং নৌকা ১২২১, ধানের শীষ ১৬৭, কেন্দ্র ৪ নং নৌকা ৯৪৪, ধানের শীষ ১৫৫, কেন্দ্র ৫ নং নৌকা ৭৯২, ধানের শীষ ২৫৭, কেন্দ্র ৬ নং নৌকা ৮৫৭, ধানের শীষ ৩৭৫, কেন্দ্র ৭ নং নৌকা ৮৭৩, ধানের শীষ ১৪৪, কেন্দ্র ৮ নং নৌকা ১২৬৯, ধানের শীষ ২১৪।
জেলায় প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট অনুষ্ঠিক খোকসা পৌরসভা নির্বাচনে। সারাদিনই উৎসবমুখর পরিবেশে ভোট দেন ভোটাররা।
এছাড়া এ পৌরসভার কাউন্সিলর পদে ৩১ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৯৪০ জন।
মোট ৯ টি ভোট কেন্দ্রের মধ্যে মধ্যে ৬টি কেন্দ্রকে স্পর্শকাতর ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। ৯টি কেন্দ্রেই ৯ জন ম্যাজিস্ট্রেট দায়িত্বে ছিলেন। আরো ৩ জন ছিলেন স্ট্রাইকিং হিসেবে।
উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন জানান কোন অপ্রীতিকর ঘটনার খবর নেই। ভোট শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।
আওয়ামী লীগের বিজয়ী প্রার্থী প্রভাষক তরিকুল ইসলাম বলেন ইভিএম মানেই শান্তিপুর্ণ ভোট সেটি শান্তিপূর্ণভাবেই হয়েছে। তিনি তার বিজয়কে উন্নয়নের ধারাবহিকতা হিসেবে দেখছেন। তিনি খোকসা পৌরবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net