July 20, 2026, 4:12 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবছর পুনর্ভর্তি ফি শিক্ষার্থীর ন্যায়বিচার লঙ্ঘন করছে দুর্যোগপূর্ণ আবহাওয়া/ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পন্নের সময় বাড়ল, শেষ সুযোগ ২১ জুলাই লোকসানি রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ারদর এক সপ্তাহে বেড়েছে ২৭% খোকসায় মাদক ব্যবসার টাকা ভাগ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জোড়া খুন, আহত ১ সাজিদ আব্দুল্লাহর ১ম মৃত্যুবার্ষিকীতে ইবিতে ছাত্রদলের দোয়া ও মিলাদ শেষ সাত মিনিটে অবিশ্বাস্য প্রত্যাবর্তন, ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা মেধা, অনুভূতি ও আবেগকে কাজে লাগিয়ে দেশ-জাতি গঠনে নিজেদের প্রস্তুত করতে হবে’ — ইবি উপাচার্য মিনিকেট মিথ/প্রতারণার পালিশে হারিয়ে যাচ্ছে পুষ্টি (দ্বিতীয় পর্ব) মিনিকেট মিথ/প্রতারণার পালিশে হারিয়ে যাচ্ছে পুষ্টি (প্রথম পর্ব) কুষ্টিয়ায় সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ, অপসারণের নির্দেশ এলজিইডির

নির্মাণাধীন মুল স্তম্ভে শোভা পাচ্ছে বঙ্গবন্ধুর তিন ভাস্কর্য, ৭ মার্চ উন্মোচন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ম্যুরালের মুল স্তম্ভে তিনটি ভাস্কর্যই স্থাপন করা হয়েছে। গত মঙ্গলবার রাতে ক্রেনের সাহায্যে তিনটি ভাস্কর্যের সর্বশেষটি মুল স্তম্ভে প্রতিস্থাপন করা হয়। এই ভাস্কর্যটিতে বঙ্গবন্ধুকে ১৯৬৬ সালের ঐতিহাসিক ৬ দফা পাঠরত অবস্থায় উপস্থাপন করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী অন্য দুটির একটিতে বঙ্গবন্ধুর ৭ই মার্চ এর ভাষণ অন্যটিতে স্বদেশ প্রত্যাবর্তনের পর অভিবাদন গ্রহনের ভঙ্গিতে উপস্থাপন করা হয়েছে।
একই সাথে মুল স্তম্ভের চারদিকে জাতিয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজ উদ্দিন আহমেদ, মোহাম্মদ মনসুর আলী ও আবুল হাসনাম মোহাম্মদ কামারুজ্জামানের চারটি টাইলস খোদাই প্রতিকৃতি স্তাপন করা হবে।
ইতোমধ্যে দুবৃত্তদের ভেঙে ফেলা প্রথম ভাস্কর্যটির মেরামত সম্পন্ন করা হয়েছে। ভাস্কর্যটিতে এখনও পুলিশ পাহাড়া রয়েছে।
কুষ্টিয়া পৌরসভা মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে শহরে বঙ্গবন্ধুর তিনটি ভাষ্কর্য স্থাপনের সিদ্ধান্ত নেয়। ভাস্কর্যটির পরিকল্পনা করেন কুষ্টিয়া পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আনেয়ার আলী নিজেই। জায়গা নির্ধাারিত হয় পৌরসভার অদুরে শহরের পাঁচরাস্তার মোড়ে। দরপত্রের মাধ্যমে ৩৫ লাখ টাকার এই কাজটি পান ভাষ্কর মাহবুব জামাল শামীম। অক্টোবর মাসের শেষের দিকে তাকে সাইট বুঝিয়ে দেয়া হয়। লক্ষ্য ছিলো ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে এটি উদ্বোধন করা।
১৩ই নভেম্বর বসানো হয় প্রথম ভাষ্কর্যটি। এরই মধ্যে ৫ ডিসেম্বর রাতে ক্ষতি সাধন করা হয় ঐ ভাস্কর্যাটতে। কুষ্টিয়া শহরেরই একটি কওমি মাদ্রাসার দুই শিক্ষার্থী হাতুরি দিয়ে পিটিয়ে ভেঙে দেয় ভাস্কর্যের ডান হাতের তর্জনী। ক্ষতি সাধন করে মুখাবয়বে। এ ঘটনায় সারাদেশ জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। গ্রেফতার হয় ঐ দুই শিক্ষার্থী সাথে ঐ মাদ্রাসারই দুই শিক্ষক।
ঘটনার জেরে কয়েকদিন বন্ধ থাকার পর পূনরায় ভাস্কর্য প্রতিস্থাপনের কাজ শুরু হয়।
কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান ভাস্কর্য নির্মাণ সম্পন্নের কাজ দ্রæত এগিয়ে চলছে। তিনি জানান আগামী ৭ মার্চ এ ভাস্কর্য উন্মোচন করা হবে।
ভাষ্কর মাহবুব জামাল শামীম জানান কাজ নির্বিঘেœ চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে নির্মাণ কাজ।
কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী জানান তিনি কোন ষড়যন্ত্রই বঙ্গবন্ধুর এ ভাস্কর্য নিমার্ণে বাঁধা হতে পারে না। কারন বঙ্গবন্ধু অনেক বড় বাঁধা অতিক্রম করে এ দেশ স্বাধীন করেছিলেন। মেয়র জানান নির্ধারিত সময়ের মধ্যেই ভাস্কর্য উন্মোচন হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net