October 14, 2026, 8:37 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

সরকার পতনের সক্ষমতা বিএনপির নেই: মাহবুবউল আলম হানিফ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সরকার পতনের আন্দোলনের কথার প্রেক্ষিতে কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপির সে সক্ষমতা নেই। তিনি বলেন, বিএনপির এই সরকার পতনের আহ্বান এবং হুংকার নিয়ে জনগণ এখন হাসে। গত ১০ বছর ধরে তারা অজশ্র বার বলে আসছে এ কথা। শুধুমাত্র কর্মীদের টিকিয়ে রাখার জন্য তারা এসব বলে। বিএনপি বা অন্যকোন দলের আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর মতো সক্ষমতা নেই।
মাহবুবউল আলম কুষ্টিয়ার বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন। করোনার ভ্যাকসিনের ব্যাপারে তিনি বলেন, যেটা বাংলাদেশে এখনো আসেই নি তার মধ্যে লুটপাতের কথা বলা দায়িত্বশীলতার পরিচয় বহন করে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন সকলের কাছে পৌছে দেয়ার উদ্যোগ নিয়েছেন এবং সেটা হবে বিনামূল্যে। বিনামূল্যে দেয়ার চেষ্টা চলছে যেখানে সেখানে লুটপাটের প্রসঙ্গ অযৌক্তিক এবং অবান্তর- বলেন হানিফ।
বৃহস্পতিবার দুপুরে ব্যক্তিগত কাজে মাহবুবউল আলম হানিফ এমপি কষ্টিয়া পৌছান।

 

ভ্যাকসিন বিনামূল্যে দেয়ার পদক্ষেপ নিচ্ছে সরকার: মাহবুবউল আলম হানিফ

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net