October 14, 2026, 11:31 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

স্বপ্ন প্রয়াস যুব সংস্থার ২য় পর্বের শীতবস্ত্র বিতরণ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
সামাজিক সংগঠন স্বপ্ন প্রয়াস যুব সংস্থা কুষ্টিয়ায় ২য় পর্বের শীত বস্ত্র বিতরণ করেছে। কুষ্টিয়ার কালিশংকরপুরের ইসলামপুর শাহী জামে মসজিদে অসহায়, দারিদ্র, সুবিধাবঞ্চিত ছাত্রদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
“মানবতার জিৎ,,,হার মানবে শীত” এ প্রতিপাদ্যকে সামনে রেখে গত ২০তারিখ ১ম পর্ব শহরের বিভিন্ন জায়গায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছিল।
স্বপ্ন প্রয়াস যুব সংস্থা’র আওতায় প্রায় দুই শতাধিক শীতার্তদের মধ্যে এসব শীতবস্ত্র ১ম পর্ব ও ২য় পর্বের বিতরণ মধ্য দিয়ে শেষ হয়।
২য় পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পাবলিক স্কুলের পরিচালক ও স্বপ্ন প্রয়াস যুব সংস্থা’র উপদেষ্টা শাহাবুদ্দিন শেখ।
সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাদিক হাসান রহিদ
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বপ্ন প্রয়াস যুব সংস্থা’র সাধারণ সম্পাদক মেহেরাব হাসান মুশফিক, সিনিয়র সদস্য আকাশ আহাম্মেদ , অর্থ সম্পাদক সাব্বির হোসেন।
সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net