September 22, 2026, 11:06 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বুধবার আনন্দ মিছিল বিশ্লেষণ/বিশ্ববাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে কেন বাড়ল পদ্মার অববাহিকায় ইলিশের আকাল, হাহাকার জেলেদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার হাব স্থাপনের লক্ষ্যে ব্র্যাকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন নতুন পে-স্কেল/ স্বস্তির অঙ্কের আড়ালে যে বড় প্রশ্নগুলো ইবিতে ‘সামাজিক সংকট নিরসনে আল-কুরআনের রূপরেখা’ শীর্ষক সেমিনার নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সদ্য নিযুক্ত উপাচার্যদের ইসলামী বিশ্ববিদ্যালয় ইউট্যাবের সংবর্ধনা চার বছর পর গড়াইতে ঐতিহ্যের পুনরুজ্জীবন, আজ দ্বিতীয় দিন—কাল সমাপনী

শহীদ মারফত আলী স্মরণে র‌্যালি ও আলোচনা সভা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/ 
প্রখ্যাত কৃষক নেতা জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা, ৬২ নিউক্লিয়াসের অন্যতম সদস্য, মিরপুর উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান শহীদ মারফত আলীর স্মরণে আলোচনা সভা হয়েছে মিরপুর উপজেলা জাসদ কার্যালয়ে। বুধবার বেলা ১১টায় এ সভায় সভাপতিত্ব করেন বীরমুক্তিযোদ্ধা মহাম্মদ শরীফ। প্রধান অতিথির বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আব্দুল্লাহ। বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী, মিরপুর উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক মোঃ আফতাব উদ্দীন, প্রচার সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস, বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল গনি, ছাতিয়ান ইউনিয়ন জাসদের অন্যতম নেতা মোঃ আব্দুল জলিল, আমলা ইউনিয়ন জাসদের সভাপতি মোঃ আজাম্মেল হক, বহলবাড়ীয়া ইউনিয়ন জাসদের সভাপতি সাইদুর রহমান মন্টু, আমবাড়ীয়া ইউনিয়ন জাসদের সাধারন সম্পাদক মোঃ হেলান উদ্দিন শিলু, চিথলিয়া ইউনিয়ন জাসদের সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ফুলবাড়ীয়া ইউনিয়ন জাসদের অন্যতম নেতা মিজানুর রহমান মিজান, জাতীয় নারী জোট মিরপুর উপজেলা শাখার নেত্রী লাভলী ইয়াসমিন, জাতীয় যুব জোট মিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান বিদ্যুৎ, বাংলাদেশ ছাত্রলীগ মিরপুর উপজেলা শাখার সভাপতি মীর মুখতিছুর রহমান মির্জা সহ নেতৃবৃন্দ।
এর আগে সকাল সাড়ে ৮টায়  আমলা সরকারি ডিগ্রী কলেজ চত্বরে র‌্যালি শেষে ‌শহীদ মারফত আলীর সমাধিস্থলে ফুলের শ্রদ্ধা এবং দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net