February 1, 2026, 9:37 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ নির্বাচন/কুষ্টিয়া-রাজবাড়িসহ সারাদেশে ৩৭ হাজার বিজিবির বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জাতীয় নির্বাচনে প্রচারে ধর্ম ব্যবহার : আইন ও সালিশ কেন্দ্রের উদ্বেগ গণভোটে প্রচার নিষিদ্ধ: সরকারি চাকরিজীবীদের জন্য কড়া নির্দেশনা কুষ্টিয়া-৩ ভাঙা বাংলায় স্বামীর জন্য ধানের শীষে ভোটের আহ্বান, ভোটারদের মাঝে ভিন্নমাত্রার কৌতুহল দুটি বন্দর দিয়ে চাল আসায় সরবরাহ বেড়েছে, কমতে শুরু করেছে দাম ভারত–বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দ্রুত সম্পন্নের কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের কুমারখালীতে কথিত কিশোর গ্যাং ‘KBZ’-এর দুই সদস্যের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়া মডেল থানা থেকে ‘নিখোঁজ’ ১৭টি আগ্নেয়াস্ত্র, কে কি বলছেন রেকর্ড উৎপাদন, রেকর্ড মজুত—তবু চাল আমদানির দরজা খুলে রাখতে হয় সারা বছর

বাংলাদেশে এক বছর কারাভোগ শেষে দেশে ফিরল ভারতীয় নাগরিক

জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা/ 

চুয়াডাঙ্গায় এক বছর কারাভোগ শেষে জতেনদর দাস (৩৫) নামে এক ভারতীয় নাগরিককে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ৭৬ নম্বর মেইন পিলারের কাছে বিজিবি-বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেয়া হয়। জতেনদর দাস ওরফে রাজেন্দ্র রাভিলা ভারতের ভগলপুর জেলার লদীপুর থানার উস্ত গ্রামের বাসিন্দা। সে একজন মানসিকভাবে বিশেষ চাহিদা সম্মন্ন।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ও দর্শনা ইমিগ্রেশন সূত্রে জানা গেছে , গত ২০১৭ সালের ২৩ নভেম্বর নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করার দায়ে শ্রী জতেনদর দাসকে আটক করে বিজিবি। পরে তাকে বাগাতিপাড়া থানা পুলিশের কাছে মামলা দিয়ে হস্তান্তর করে বিজিবি।  আইনি প্রক্রিয়াশেষে তাকে নাটোরের জেলা জজ আদালতে সোপর্দ করে পুলিশ।  গত ২০১৯ সালের ১ আগষ্ট  নাটোরের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক সুলতান মাহমুদ অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।  কারাভোগ শেষে ২০২০ সালের ২৫ নভেম্বর তাকে ভারতে ফেরত দেয়ার জন্য দর্শনায় নেয়া হয়।  পরে কাগজপত্র জটিলতার কারণে চুয়াডাঙ্গা জেলা জজ আদালতে পাঠানো হয়।  তাকে আবারও চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।  কাগজপত্র জটিলতা ঠিক হলে তাকে আজ পতাকা বৈঠকের মাধ্যমে দেশে পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর নিস্তার আহমেদ জানান, এক বছর কারাভোগ শেষে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকে মাধ্যমে তাকে ভারতে ফেরত দেয়া হয়েছে।  ভারতীয় পুলিশ জতেনদরকে তার মা শ্রী মিয়াকা দেবীর কাছে বুঝিয়ে দেন।

পতাকা বৈঠকে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর নিস্তার আহমেদ ও ভারতীয় নদিয়া জেলার গেদে ইমিগ্রেশন ইনচার্জ  শ্রী সন্দীপ কুমার।  এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির সহকারি পরিচালক শেখ মো. ইমরান আলী, দর্শনা কোম্পানী কমান্ডার সুবেদার জহির উদ্দীন বাবর, পোস্ট কমান্ডার নায়েব সুবেদার আব্দুল জলিল, বিএসবির নায়েব সুবেদার শওকত আলী, দর্শনা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই আব্দুল আলীম, দর্শনা থানার এসআই আলমগীর হোসেন, জেলা কারাগারের হেলাল উদ্দীন প্রমুখ।  ভারতের পক্ষে ছিলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গেদে কোম্পানী কমান্ডার এসি সামন্ত পাল,  ইমিগ্রেশন ইনচার্জ আশুতোষ ভাওয়াল, কৃষ্ণগঞ্জ থানার এসআই আমিরুল ইসলাম প্রমুখ।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net