July 14, 2026, 8:36 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
নারী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করায় কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারিকে অব্যাহতি বৃষ্টি বা একটু রোদ হলেই দ্বিগুণ, রিকশা ভাড়ায় সীমাহিন নৈরাজ্য, জিম্মি নগরবাসী ইবিতে একটি বিশেষ ধর্মীয় বাধ্যতামূলক কোর্স নিয়ে বিতর্ক: ঐচ্ছিক করার দাবিতে সনাতনী শিক্ষার্থীদের মানববন্ধন অতিরিক্ত সময়ের জোড়া গোলে সুইজারল্যান্ডকে বিদায়, সেমিফাইনালে আর্জেন্টিনা কুষ্টিয়া শহরের ছাত্রীনিবাসের দিনরাত্রি/ চার দেয়ালের ভেতর স্বপ্নের লড়াই প্রত্যন্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে ‘স্বাস্থ্যসেরা বাস’ হস্তান্তর সব স্কুল-কলেজে আইপি সিসিটিভি / ১৩ জুলাইয়ের মধ্যে তথ্য দিতে মাউশির জরুরি নির্দেশ, না দিলে ব্যবস্থা বিদেশি বিনিয়োগের পতন/ অর্থনীতির জন্য শুধু পরিসংখ্যান নয়, একটি সতর্কসংকেত জুলাই অভ্যুত্থান স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতি’ লাল ব্যাজ কর্মসূচির উদ্বোধন যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের ঝুঁকিতে বাংলাদেশের রপ্তানি, সতর্ক করল এডিবি

চুয়াডাঙ্গায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে চালক নিহত

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, চুয়াডাঙ্গা/ 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে চালক রাশিদুল ইসলাম (২৪) নিহত হয়েছেন।

আজ বুধবার ভোর ৪টার দিকে আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ পশুহাট এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক্টর চালক রাশিদুল ইসলাম দামুড়হুদা উপজেলার উজিরপুর মাঠপাড়ার মৃত মাদার আলীর ছেলে।

পুলিশ জানায়, ভোর ৪টার দিকে আলমডাঙ্গা উপজেলার বলেশ্বরপুর গ্রামের সাবেক চেয়ারম্যান মিনহাজ উদ্দিনের পুকুর থেকে ট্রাক্টরে মাটি বোঝাই করে মুন্সিগঞ্জের একটি ইটভাটায় নিয়ে আসছিলেন রাশিদুল।  এসময় মুন্সিগঞ্জ পশুহাটের ভাইবোন স্টোরের সামনে পৌঁছালে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা মারে।  এতে চালক রাশিদুল ছিটকে ট্রাক্টরের চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।  খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়।  ট্রাক্টর চালানোর সময় ঘুমিয়ে পড়ায় ওই দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, ঘটনার পর নিহত ট্রাক্টর চালক রাশিদুলের মরদেহ মুন্সিগঞ্জ পুলিশ ফাঁড়িতে রাখা হয়। কোন অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে সকালে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net