March 15, 2026, 5:48 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সরকার ধর্মীয় নেতাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে উদ্যোগ গ্রহণ করেছে : প্রধানমন্ত্রী বহুমাত্রিক মানবিক অবদানের স্বীকৃতি/ আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরস্কার’ সম্মাননায় ভূষিত ঝিনাইদহে জামাতের সাথে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ

প্রতি উপজেলায় ১০ জন নারী উদ্যোক্তা তৈরি করবে ‘নগদ’

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ দেশের প্রতিটি উপজেলায় ১০ জন করে নারী উদ্যোক্তা নিয়োগ করার প্রক্রিয়া হাতে নিয়েছে। মোবাইল ব্যাংকিং ‘নগদ’ থেকে পাঠানা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাছাই করা নারীদের ‘নগদ’-এর পক্ষ থেকে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি তাদের স্থানীয় পর্যায়ে ‘নগদ’ সেবা বিতরণের জন্য প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
ডিজিটাল আর্থিক সেবার মাধ্যমে স্বাবলম্বী হতে চান এমন যেকোনো নারী উদ্যোক্তা হিসেবে নিবন্ধিত হতে আবেদন করতে পারবেন।
আগ্রহীদের আগামী ৩১ মার্চের মধ্যে ই-মেইলের মাধ্যমে জীবন বৃত্তান্তসহ আবেদন করতে হবে। আবেদন পাঠানোর ই-মেইল ঠিকানা হধৎর.ঁফফড়শঃধ@হধমধফ.পড়স.নফ।
আবেদন যাচাই-বাছাই করে ‘নগদ’ কর্তৃপক্ষ ডিজিটাল আর্থিক সেবার ওপরে বিশেষ প্রশিক্ষণের আয়োজন করবে এবং উত্তীর্ণদের চূড়ান্তভাবে উদ্যোক্তা হিসেবে নিয়োগ দেবে।
বিষয়টি সম্পর্কে ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘সারাদেশের সব ধরনের মানুষের মধ্যে ডিজিটাল লেনদেন সেবা পৌঁছে দিতে কাজ করছি আমরা। নারীর ক্ষমতায়ন আমাদের প্রধান লক্ষ্যগুলোর একটি। নারীদের জন্য ডিজিটাল ব্যবসায় সমান অংশগ্রহণের সুযোগ রাখা এবং সমাজে নারী-পুরুষের মধ্যে বৈষম্য দূর করতেও আমাদের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমরা বিশ্বাস করি। ফলে নারী-পুরুষ সবার জন্য ডিজিটাল লাইফস্টাইল নিশ্চিত হবে। তাছাড়া নারীদের উদ্যোক্তা হিসেবে নিয়োগ দেওয়া হলে নারীদের মধ্যে আর্থিক অন্তর্ভূক্তির সংখ্যা বাড়বে। ’

বর্তমানে ‘নগদ’-এর সঙ্গে শতাধিক নারী উদ্যোক্তা কাজ করছেন এবং তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ‘নগদ’-এর উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। কোনো কোনো নারী উদ্যোক্তা দিনে এক থেকে দুই লাখ টাকা লেনদেন করছেন এবং তারা নিজেরাও ভালো অঙ্কের অর্থ আয় করছেন।
আর্থিক সেবার ব্যবসায় একেবারে তৃণমূল পর্যায়ে নারীদের উদ্যোক্তা বা প্রতিনিধি নিয়োগ করার এটিই হবে অনন্য এক উদ্যোগ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net