June 22, 2026, 5:11 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের স্বার্থ/ ভারত ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনীতি জরুরী অনুকূল পরিবেশ হলে ভারত যাবেন প্রধানমন্ত্রী/বাংলাদেশ-ভারত সম্পর্কের বাস্তবতায় একটি নিরপেক্ষ বিশ্লেষণ যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি আটক ইবিতে সচেতন খাদ্যাভ্যাস, স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা?

মুজিব শতবর্ষের অনুষ্ঠানে আসছেন চার রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

দৈনিক কুষ্টিয়া ডেস্ক/
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চলতি মাসে ঢাকা সফরে আসবেন দক্ষিণ এশিয়ার চার শীর্ষ নেতা। এদের মধ্যে রয়েছেন- নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারি ও মালদ্বীপের রাষ্ট্রপতি ইবরাহিম মোহামেদ সলিহ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।
বুধবার (১০ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গঠিত নিরাপত্তা বিষয়ক উপ-কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে কমিটির আহ্বায়ক ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আগামী ১৭ থেকে ২৬ মার্চ পর্যন্ত ১০ দিনব্যাপী ধারাবাহিকভাবে অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানে দুটি দেশের রাষ্ট্রপতি ও দুইটি দেশের প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পাশে থাকা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, নেপাল ও মালদ্বীপের রাষ্ট্রপতি এবং ভারত ও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী এখন পর্যন্ত সফর নিশ্চিত করেছেন।
আসাদুজ্জামান খান বলেন, বিদেশি কূটনৈতিকদের অনুষ্ঠানে আনা-নেওয়ার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিদেশি অতিথিদের যাতায়াতে এবং যেসব হোটেলে তারা অবস্থান করবেন, সেগুলোর ভেতরে ও বাইরে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।
সকল অনুষ্ঠানে গোয়েন্দা নজরদারি থাকবে জানিয়ে তিনি বলেন, সেখানে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস রাখা হবে। থাকবে জরুরি মেডিকেল সাপোর্টও।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net