August 25, 2026, 9:20 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি

২০ মার্চের মধ্যে প্রাথমিকের শিক্ষকদের টিকা নেওয়ার নির্দেশ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
৩০ মার্চে স্কুল খুলে দেয়ার ঘোষণাকে সামনে রেখে ২০ মার্চের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষক-কর্মচারীকে করোনার টিকা নেওয়ার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতর (ডিপিই)। দেশের সকল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের সুপারিনটেনডেন্টকে করোনার টিকা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে এ নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার (১১ মার্চ) পর্যন্ত ২ লাখ ১২ হাজার প্রাথমিক শিক্ষক-কর্মচারী করোনার টিকা নিয়েছেন। বাকি শিক্ষক-কর্মচারীদের এখন ২০ মার্চের মধ্যে করোনা টিকা নিতে হবে।
গত ১৮ ফেব্রুয়ারি দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে করোনাভাইরাসের টিকা নিতে নিবন্ধন করার নির্দেশ দেয় প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। নির্দেশনায় বলা হয়, অগ্রাধিকারভিত্তিতে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে কোভিড-১৯ টিকার আওতায় আনার নির্দেশনার প্রেক্ষিতে ইতোমধ্যে অনেক শিক্ষকই টিকা গ্রহণের জন্য নিবন্ধন করেছেন। অনেকেই টিকা নিয়েছেন। কিন্তু এখনও বিভিন্ন কারণে অনেক শিক্ষক নিবন্ধন করতে পারেননি বলে জানা গেছে। যারা এখনও নিবন্ধনের আওতায় আসেননি, তারা দ্রুত নিবন্ধন সম্পন্ন ও টিকা গ্রহণ নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net