March 15, 2026, 3:45 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সরকার ধর্মীয় নেতাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে উদ্যোগ গ্রহণ করেছে : প্রধানমন্ত্রী বহুমাত্রিক মানবিক অবদানের স্বীকৃতি/ আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরস্কার’ সম্মাননায় ভূষিত ঝিনাইদহে জামাতের সাথে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ

ফ্লয়েডের পরিবারকে ২৭ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিয়ে মামলা নিষ্পত্তি ঘোষণা

দৈনিক কুষ্টিয়া আর্ন্তজাতিক ডেস্ক/

যুক্তরাষ্ট্রে পুলিশ হেফাজতে মারা যাওয়া কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের পরিবারকে ২৭ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দিয়ে মামলা নিষ্পত্তি করার ঘোষণা দিয়েছে মিনিয়াপোলিস নগর কর্তৃপক্ষ। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জাল নোট ব্যবহারের অভিযোগে জর্জ ফ্লয়েডকে গত বছর ২৫ মে আটক করে মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরের পুলিশ। আটকের পর ডেরেক চৌভিন নামের এক পুলিশ কর্মকর্তা ফ্লয়েডের ঘাড় হাঁটু দিয়ে সড়কে চেপে ধরলে তিনি মারা যান। পরে এই ঘটনার প্রতিবাদে যুক্তরাষ্ট্রসহ সারাবিশ্বে বিক্ষোভ হয়।

ফ্লয়েডের পরিবারের আইনজীবী বেনজামিন ক্রাম্প বলেছেন, ‘এটি ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসে মৃত্যুর মামলার সবচেয়ে বড় একটি প্রাক-বিচার নিষ্পত্তি। এই ক্ষতিপূরণ একটি শক্তিশালী বার্তা দেয় যে, কালো জীবনগুলোও গুরুত্বপূর্ণ এবং এই রঙের মানুষের বিরুদ্ধে পুলিশের বর্বরতার অবসান ঘটাতে হবে।’

ক্ষতিপূরণের ঘোষণার পর ফ্লয়েডের বোন ব্রিজেট ফ্লয়েড এক বিবৃতিতে বলেন, ‘ন্যায়বিচার পাওয়ার এই কঠিন যাত্রায় একটা সমাধানে পৌঁছাতে পেরে আমার পরিবার সন্তুষ্ট। আমাদের হৃদয় ভাঙার পরও আমরা জেনে স্বাচ্ছন্দ্যবোধ করছি যে, জর্জ ফ্লয়েড বিশ্বকে দেখিয়েছে কিভাবে বেঁচে থাকতে হয়।’

এদিকে, ফ্লয়েডকে হত্যার দায়ে চাকরিচ্যুত ওই পুলিশ কর্মকর্তার বিচার আদালতে চলমান। তবে অভিযুক্ত ডেরেক চৌভিন আদালতকে বলেছেন, তিনি অপরাধী নয়। তিনি শুধু তার পুলিশের প্রশিক্ষণকে কাজে লাগিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net