August 4, 2026, 5:20 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চুয়াডাঙ্গা/ প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায়, দ্বিতীয় স্ত্রী বুলডোজার দিয়ে ভাঙলো স্বামীর বাড়ি প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু জুলাই আন্দোলনের একক দাবিদার নেই, দাবি করাও উচিত নয় : ইবি উপাচার্য গবেষণার আগে গবেষণার ভিত্তি: বিশ্ববিদ্যালয় কি প্রস্তুত? ইসলামী বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন/ খাদ্যে হতাশার স্বাদ যাত্রার মঞ্চে নেমে এলো নীরবতা, বিদায় কিংবদন্তি খলনায়ক তকরিম উদ্দিন খান ইসলামী বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন/কর্মক্ষম মানবসম্পদ গড়ে বিশ্বে নেতৃত্ব দেওয়ার প্রত্যাশা শিক্ষামন্ত্রীর সড়ক নির্মাণে ধীরগতি/ ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে থাকে সারাদিনই দীর্ঘ যানজট বাংলাদেশ-ভারত সম্পর্ক/ বন্ধুত্বের ভিত্তি হোক আস্থা, সমতা ও সংলাপ সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন

মুজিবশত বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কুষ্টিয়ায় ৪ দিনের একক চিত্র প্রর্দশনী

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
মুজিব জন্ম শত বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কুষ্টিয়ায় শিল্পী ফারুক জামাল মুকল এর ৪ দিন ব্যাপী একক চিত্র প্রদর্শনী উদ্বোধন হয়েছে।
শনিবার বিকেলে পৌরসভার বিজয় উল্লাস চত্বরে শুরু হয়েছে প্রদর্শণী। চলবে সোমবার পর্যন্ত।
সম্মিলিত সামাজিক জোটের চেয়ারম্যান ড. আমানুর আমানের সভাপতিত্বে উদ্ধোধনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া আইনজীবী সমিতির সভাপতি ও জজ কোর্টের জিপি এ্যাডভোকেট আ.স.ম আক্তারুজ্জামান মাসুম। প্রধান আলোচক ছিলেন দৈনিক বাংলাদেশ বার্তার সম্পাদক আবদুর রশিদ চৌধুরী।
সম্মিলিত সামাজিক জোটের সংগঠক এস এম শামীম রানা ও কোরবান আলীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, বিশিষ্ট ব্যবসায়ী ও কুস্টিয়া জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক অজয় সুরেকা, ফটোগ্রাফি সোসাইটির সভাপতি খলিলুর রহমান মজু, কুষ্টিয়া জিলা স্কুলের শিক্ষক মীর জাহিদ, সাংস্কৃতিক সংগঠক ওয়াকিল মুজাহিদ ও কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক অজয় মৈত্র প্রমুখ।


বক্তাগণ বলেন একটি জাতির মানস গঠনে তিচ্র মিল্পেন অগ্রণী ভুমিকা রয়েছে। বিভিন্ন জাতির ইতিহাস-ঐতিহ্য নির্মাণেও শিল্প-স্ংস্কৃতি ভুমিকা রখেছে। বাঙালি জাতির বিভিন্নঅর্জনের পেছনে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের রয়েছে অসামান্য অবদান। আমাদের হাজার বছরের ঐতিহ্যের পথ ধরে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের মূল্যবোধ সমুন্নত রাখতে এ দেশের শিল্পীসমাজ বলিষ্ঠ ভূমিকা রেখে আসছেন।
তারা বলেন ‘শিল্পী তার নিজস্ব চেতনা, আবেগ ও পারিপার্শ্বিকতা থেকে একটি সময়ের বা ঘটনার স্বরুপ ফুটিয়ে তোলেন তার শিল্পকর্মে। তাই দেশ-কাল-সংস্কৃতি ভেদে শিল্পীর স্বরূপ ও কর্মকান্ড ভিন্নতর হতে পারে। তবে এ শিল্পের নান্দনিকতা ও আবেদন সীমাহীন ও চিরন্তন। এর মধ্য দিয়েই ফুটে ওঠে জাতীয় সংস্কৃতি ও কৃষ্টি। তাই শিল্পকর্ম ও শৈল্পিক ভাবনা ব্যক্তিশিল্পীর হলেও তার সৃষ্টিশীল কর্মের ব্যাপ্তি সর্বত্র এবং তা সর্বজনীন।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিল্পী ফারুক জামাল মুকুল। সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শিল্পী মুকুলের জন্ম ১৯৫৫ সালে কুষ্টিয়ায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলাদেশ চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে অধ্যয়ন করেন। দেশ ও বিদেশের অনেক প্রর্দশনীতে তার চিত্রকলা স্থান পেয়েছে। প্রদর্শনীটি আগামী ১৬ মার্চ পর্যন্ত চলবে। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net