February 28, 2026, 5:32 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি সাঈদ, সম্পাদক শাতিল ঝিনাইদহে প্রতিদিন ২১ বিয়ে, ১১ বিচ্ছেদ; তালাকের আবেদন নারীদের বেশি নিলুফার রহমান এ্যানীর ইন্তেকাল ড. ইউনূসের প্রতি প্রশ্ন: মব ভায়োলেন্সের দায় তিনি নেবেন না কেন? ২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি: প্রবেশপত্র ডাউনলোডে শেষ মুহূর্তের সতর্কবার্তা ইউনুস শাসনের দেড় বছর পর/আবার চালু ঢাকা–আগরতলা–কলকাতা বাস সার্ভিস রমজানের মনস্তাত্ত্বিক অস্থিরতা ও সংসদ সদস্য আমির হামজার পদক্ষেপ জনস্বার্থে সক্রিয় উদ্যোগ/প্রশাসনের সমন্বয়ে বাজার তদারকিতে এমপি আমির হামজা

খোকসায় করোনা আক্রান্ত কৃষকের মৃত্যু 

হুমায়ুন কবির, খোকসা/
কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের রমনাথপুর গ্রামের কৃষক সাইদুর রহমান বিশ্বাস (৫৭) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে।
স্থানীয় এলাকাবাসী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বরাতে জানা গেছে, কৃষক সাইদুর রহমান বিশ্বাস দীর্ঘদিন যাবৎ ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত সপ্তাহে ভর্তি হন। গত রবিবারে করোনা পরীক্ষার জন্য তার নমূনা পাঠানো হয় কুষ্টিয়া পিসিআর ল্যাবে।
কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে সোমবার রাতে তার করোনা পজিটিভ রেজাল্ট আসে।
খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার প্রেমাংশু কুমার বিশ্বাস জানান, মঙ্গলবার ভোর রাতে হাসপাতাল বেডে তার মৃত্যু হয়।
মঙ্গলবার দুপুরে ইসলামী ফাউন্ডেশনের সহযোগিতায়  স্বাস্থ্যবিধি মেনে তার গ্রামের বাড়ি রমনাথপুর পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন হয়।
উল্লেখ্য খোকসা উপজেলায় এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৫৮ জন। মৃত্যু বরণ করেছে ৫ জন। এ নিয়ে কুষ্টিয়া জেলায় করোনা আক্রান্ত ৯০ জনের মৃত্যু হলো। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর চিকিৎসকরা সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net