August 8, 2026, 10:21 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
গাংনী সীমান্তে নারী-পুরুষসহ ৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির প্রতিরোধে ব্যর্থ ইবির জুলাই-৩৬ হলে রুমমেটদের গোপন ছবি প্রেমিকের কাছে পাঠানোর অভিযোগ, ক্ষোভ ও আতঙ্ক শিক্ষার্থীদের র‍্যাব বিলুপ্ত হয়ে এসআরবি, থাকছে নাগরিক অভিযোগের নতুন ব্যবস্থা খোকসায় বিএনপি নেতা নাফিজ আহমেদ রাজুর ওপর সশস্ত্র হামলা, গুরুতর আহত সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপকারীরা ‘জারজ সন্তান’: আমির হামজা ইসলামী বিশ্ববিদ্যালয়র ৪৪ শিক্ষককে ঘিরে দেশব্যাপী গোপন তৎপরতার অভিযোগ/ তদন্তে গঠিত হলো উচ্চপর্যায়ের কমিটি মাত্র ৯১ টন ভারতীয় মরিচেই ভেঙে পড়ল বাজার/৪০০ টাকা কেজি দাম কে ধরে রেখেছিল? জুলাই আন্দোলন ছিল সম্মিলিত, লক্ষ্য হওয়া উচিত ঐক্য ও রাষ্ট্রগঠন ভোরে ঝিনাইদহ সীমান্তে জটলা দেখে বিএসএফের রাবার বুলেট, বাংলাদেশি আহত চুয়াডাঙ্গা/ প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায়, দ্বিতীয় স্ত্রী বুলডোজার দিয়ে ভাঙলো স্বামীর বাড়ি

বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন কুষ্টিয়া নাগরিক কমিটির

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
মুজিববর্ষ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্দা নিবেদন করেছে কুষ্টিয়া নাগরিক কমিটি।
নাগরিক কমিটির সভাপতি প্রফেসর ড. এসএম মুসতানজিদ ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. সেলিম তোহার নেতৃত্বে সকালে (বুধবার) কুষ্টিয়া সরকারী কলেজে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নাগরিক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া সনো ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের নির্বাহী পরিচালক সামসুল ওয়াসে, নির্বাহী পর্ষদের সদস্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক প্রফেসর প্রফেসর ড. সরওয়ার মোর্শেদ, কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যক্ষ কাজী মনজুর কাদির, দৈনিক বাংলাদেশ বার্তা’র সম্পাদক আবদুর রশিদ চৌধুরী, কুষ্টিয়া চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজের সহ-সভাপতি এস এম কাদেরী শাকিল, কুষ্টিয়া মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ সালেক মাসুদ, আমিন ফার্মেসীর স্বত্বাধিকারী শাহ্ নিয়াজ আনসারী মঞ্জু, বিশিষ্ট লেখক, গবেষক সম্মিলিত সামাজিক জোট, কুষ্টিয়ার চেয়ারম্যান ড. আমানুর আমান, কুষ্টিয়া সানআপ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কাজী শামসুন্নাহার আলো। সাধারন পর্ষদ সদস্য রোকনুজ্জামান নান্টু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net