December 10, 2025, 6:25 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মানবাধিকার দিবসে তারেক রহমানের প্রতিশ্রুতি: প্রতিশোধের রাজনীতি নয়, সমাধানের পথে বিএনপি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সৈয়দ ফাতেমী আহমেদ রুমির কাছে দুঃখ প্রকাশ করলেন তারেক রহমান বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার তফসিল ঘোষণা সৌদি আরবে মদ বিক্রি শুরু, ২০২৬ সালের মধ্যে আরও নতুন মদের দোকান খোলার পরিকল্পনা ৮১টি দেশীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিল নির্বাচন কমিশন জন নিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থে কঠোর অবস্থানের বার্তা কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপারের ১২ ফেব্রুয়ারি সম্ভাব্য ধরে দ্রতগতিতে এগোচ্ছে নির্বাচনের প্রস্তুতি কুষ্টিয়ায় দুর্বৃত্তের গুলিতে কৃষক নিহত, আহত আরও দুইজন ৮ কুকুরছানা পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগে পাবনার সেই নারী গ্রেপ্তার দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুরু ‘কমপ্লিট শাটডাউন’

আজকের পত্রিকায় যোগ দিলেন জাহিদুজ্জামান

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

প্রকাশিতব্য নতুন দৈনিক আজকের পত্রিকায় যোগ দিয়েছেন সাংবাদিক জাহিদুজ্জামান। তিনি কাজ করবেন কুষ্টিয়ায়। ইউএস বাংলার বিজয় বাংলা মিডিয়া লিমিটেডের এই পত্রিকা আগামি এপ্রিলে বৃহৎ কলেবরে বাজারে আসবে।

এরইমধ্যে প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সাবেক প্রধান তথ্য কমিশনার, যোগাযোগ ও গণমাধ্যম বিশেষজ্ঞ অধ্যাপক ড. মো. গোলাম রহমান পত্রিকাটির সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন। তাঁর নেতৃত্বে কাজ করছেন একঝাঁক অভিজ্ঞ ও তরুণ সংবাদকর্মী।
জাহিদুজ্জামানকে কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে নির্বাচিত করে তার সাফল্য কামনা করে পত্র দিয়েছেন পত্রিকার নির্বাহী সম্পাদক সেলিম খান।

সাংবাদিক জাহিদুজ্জামান বর্তমানে দৈনিক কুষ্টিয়া পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এবং অনলাইন সংবাদপত্র নিউজবাংলার কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে কাজ করছেন। এর আগে গত ১২ বছর তিনি রাজধানী ঢাকায় চ্যানেল আই, ইনডিপেনডেন্ট টেলিভিশন, বৈশাখী টেলিভিশনসহ বিভিন্ন মিডিয়ায় সিনিয়র রিপোর্টার, ন্যাশনাল ডেস্ক ইনচার্জ এবং সহকারী বার্তা সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।

১৯৯৭ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত হাসান জাহিদ নামে সাংবাদিক জাহিদুজ্জামান কুষ্টিয়ার কয়েকটি স্থানীয় সংবাদপত্রে সাংবাদিকতা করেছেন। ছিলেন আরটিভি এবং দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টারও। সাংবাদিক জাহিদুজ্জামানের বাড়ি কুষ্টিয়া সদরের সোনাইডাঙ্গা গ্রামে। নতুন দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net