February 28, 2026, 9:03 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি সাঈদ, সম্পাদক শাতিল ঝিনাইদহে প্রতিদিন ২১ বিয়ে, ১১ বিচ্ছেদ; তালাকের আবেদন নারীদের বেশি নিলুফার রহমান এ্যানীর ইন্তেকাল ড. ইউনূসের প্রতি প্রশ্ন: মব ভায়োলেন্সের দায় তিনি নেবেন না কেন? ২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি: প্রবেশপত্র ডাউনলোডে শেষ মুহূর্তের সতর্কবার্তা ইউনুস শাসনের দেড় বছর পর/আবার চালু ঢাকা–আগরতলা–কলকাতা বাস সার্ভিস রমজানের মনস্তাত্ত্বিক অস্থিরতা ও সংসদ সদস্য আমির হামজার পদক্ষেপ জনস্বার্থে সক্রিয় উদ্যোগ/প্রশাসনের সমন্বয়ে বাজার তদারকিতে এমপি আমির হামজা

খোকসায় ক্ষেতের ফসল চুরি ঠেকাতে পাহারা দিচ্ছে কৃষক

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার খোকসায় রাতের আধারে ক্ষেতের উঠতি ফসল পেঁয়াজ রসুন চুরি ব্যাপক আকারে বৃদ্ধিতে পেয়েছে। আতঙ্কিত কৃষকরা জমির ফসল রক্ষায় রাত জেগে পাহারা দিচ্ছে।
উপজেলার উঠতি ফসল পেয়াজ রসুনের আবাদ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। কৃষি বিভাগে তথ্যমতে এ উপজেলায় প্রায় ২৭৫০ একর জমিতে চারা পেঁয়াজের আবাদ হয়েছে। যা লক্ষ মাত্রা থেকে কয়েক গুন বেশী।
উপজেলা শিমুলিয়া, জয়ন্তী হাজরা, শোমসপুর, জানিপুর ও ওসমানপুর ইউনিয়নের বিভিন্ন মাঠের জমি থেকে উঠতি পেঁয়াজ রসুন চুরি বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে অনেক কৃষক ফসল রক্ষায় রাত জেগে পাহারা দিচ্ছে। স্থানীয় কৃষকরা জানান, চোর চক্র শক্তিশালী হওয়ায় তারা থানা পুলিশে অভিযোগ দিতে সাহস পাচ্ছেন না।
শনিবার দুপুরে ঝালুকাদহ ডাঙ্গীপাড়া ও পাথালদৌড় গ্রমের সোইবাদার বিলসহ একাধিক বিল ও মাঠে সরেজমিন গিয়ে কৃষকদের সাথে কথা বলা হয়। শুধু সোইবাদার বিলে প্রায় ২শ একর জমিতে পেঁয়াজ রসুন আবাদ হয়েছে। এই মাঠ থেকে রাতের আধারে কৃষকের পেঁয়াজ তুলে নিয়ে যাচ্ছে এমন চোর চক্ররা। তাই অনেক কৃষক পেঁয়াজ রসুন পরিপক্ক হওয়ার আগে জমি থেকে তুলতে করেছে।
স্থানীয় কৃষক আকরাম হোসেন জানান, আগামী ১৫ দিনের মধ্যে তিনি ক্ষেত থেকে পেঁয়াজ তুলবেন। কিন্তু গত বুধবার রাতের আঁধারে তার একটি জমি থেকে প্রায় ১৫ মন পেঁয়াজ তুলে নিয়ে গেছে চোর চক্ররা। একই মাঠ থেকে ফরহাদ নামের অপর এক কৃষকের জমি থেকে প্রায় ২০মন পেঁয়াজ তুলে নিয়ে গেছে।
পাথালদৌড় মাঠের কৃষক সাহেব আলী জানান, সম্প্রতি এক রাতে দুর্বৃত্তরা তার জমি থেকে প্রায় ৫/৬ মন পেয়াজ তুলে নিয়ে গেছে। এ মাঠ থেকে কৃষক হেলাল ও সেকেন আলীর প্রায় ১০ কাঠা জমির রসুন তুলে নিয়ে গেছে চোররা।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার বলেন, কৃষকরা কেউ অভিযোগ করলেই তিনি তাৎক্ষনিক ব্যবস্থা নেবেন।ছবিতে চুরি যাওয়া উঠতি ফসল পেঁয়াজের খালি গাছ পড়ে আছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net