June 8, 2026, 11:01 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বাজারের আগুন, মধ্যবিত্তের দীর্ঘশ্বাস/ সরকার কি পরিস্থিতির গভীরতা বুঝতে পারছে? তিন বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড কুষ্টিয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত ব্যবধান আড়াই মাস/ পদ্মায় দুই ফেরিঘাট দুর্ঘটনা: একটিতে মৃত্যু, আরেকটিতে রক্ষা—কেন বারবার ঘটছে একই ঘটনা? দৌলতদিয়া ফেরিঘাটে ফের দুর্ঘটনা/ কুষ্টিয়ার যাত্রীবিহীন এসবি পরিবহন নদীতে, বড় ধরনের প্রাণহানি এড়াল মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ সংস্কার নয়, মূল্যবৃদ্ধির পুরনো পথেই নতুন সরকার ১২ মামলায় জামিন, কারামুক্ত ডা. আইভী, সরকারকে ধন্যবাদ, লড়তে চান সিটি নির্বাচনে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের নিয়োগ নিয়ে ভাইরাল অডিও, তদন্তের দাবি

মাটি কাটতে নিষেধ করায় কোদাল দিয়ে কোপ, মামলা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/ 

কুষ্টিয়ার খোকসায় নিজের জমি থেকে মাটি কেটে নিয়ে যেতে নিষেধ করায় প্রতিবেশীদের কোদালের আঘাতে গুরুতর আহত হয়েছে ভন্জন কুমার সরকার(৩৫) নামের এক কৃষক।

খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের মানিকাট ইসলামপুর গ্রামের ভন্জন কুমার সরকারে কেনা জমি থেকে ২৩ মার্চ দুপুর সাড়ে ১২টার দিকে মাটি কাটছিলো এলাকারই সনজিত সরকার ও তার ছেলে। ভন্জন এসে বাধা দেয়ায় কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সনজিত সরকার ও শৌমেন সরকার হাতে থাকা মাটি কাটা কোদাল দিয়েই কোপ দেয়। এতে ভন্জন গুরুতর জখম হন। পাশের লোকজন তাকে উদ্ধার করে খোকসা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থা গুরুতর দেখে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে।

খোকসা থানার ওসি কামরুজ্জামান তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ব্যাপারে আহতের ভাই বাদী হয়ে মামলা করেছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net