March 16, 2026, 12:18 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পূর্ণাঙ্গ রায়/সর্বশেষঅবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নারী ক্রিকেটারদের জন্য নতুন টুর্নামেন্ট ‘বিসিবি উইমেন্স কাপ’ সরকার ধর্মীয় নেতাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে উদ্যোগ গ্রহণ করেছে : প্রধানমন্ত্রী বহুমাত্রিক মানবিক অবদানের স্বীকৃতি/ আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরস্কার’ সম্মাননায় ভূষিত ঝিনাইদহে জামাতের সাথে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি

ট্রেনের ধাক্কায় একজন নিহত, রেল যোগাযোগ স্বাভাবিক

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

দুর্ঘটনায় লাইনচ্যুত কোচ এবং তার পেছনের একটিমাত্র কোচ পোড়াদহে রেখে বাকী ট্রেন হালসা থেকে ঘুরিয়ে আনা হচ্ছিল। পথে কুষ্টিয়ার মিরপুর উপজেলার খাল মাগুরা গ্রামে সালেহা বেগম নামে ৬০ বছরের এক বৃদ্ধা ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে এ খবর নিশ্চিত করেছেন পোড়াদহ রেল থানার ওসি জসীম উদ্দিন। তিনি বলেন স্থানীয়রা কাপড় দিয়ে মরদেহ ঢেকে রেখেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান,সাথে তার নাতিন আলেয়া (১১) ও শহিদা নামের অন্য একজন মহিলা ছিলেন তারাও আহত হয়েছে। তাদের হাসপাতালে নেয়া হয়েছে। নিহত সালেহার বাড়ি খাল মাগুরা গ্রামে। তার স্বামীর নাম মৃত সুজার উদ্দিন।

এদিকে,

রাত সাড়ে দশটার মধ্যে উদ্ধারকারী ট্রেনটির লাইনচ্যুত কোচের ৮টি চাকাই রেলের উপর দাঁড় করাতে সক্ষম হন বলে জানিয়েছেন রেলওয়ে পাকশী বিভাগীয় ব্যবস্থাপক শাহীদুল ইসলাম। এর মাধ্যমে ট্রেনটির উদ্ধার কাজ শেষ হয় বলে জানান তিনি। ডিভিশনার ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ার (লোকো) আশিষ কুমার মণ্ডল জানান, পরে লাইনের কিছু কাজ শেষ করে রাত ১১টার দিকে খুলনার সঙ্গে রেল যোগাযোগ পুনস্থাপন হয়েছে। লাইনচ্যুত কোচ এবং তার পেছনের কোচ নিয়ে যাওয়া হচ্ছে ইশ্বরদী।

আগের সংবাদ: কুষ্টিয়ায় ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারাদেশের যোগাযোগ বন্ধ

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net