April 25, 2026, 12:49 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুর পারমানবিক প্ল্যান্ট/শুধু বিদ্যুৎ নয়, জ্বালানি নিরাপত্তার নতুন অধ্যায়ের সূচনা কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার ওপর ব্রাশফায়ার, মামলায় যুবদল নেতা পরীক্ষা চলাকালে সরকারী কলেজে লুঙ্গিপড়া যুবদল নেতার হামলা, নারী শিক্ষককে জুতাপেটা এনআইডিতে আসছে ইংরেজি নাম ও ডাকনামের সংযোজন, কমবে ভোগান্তি ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৯ এমপিদের গাড়ি/দ্বৈততায় আটকে পড়া প্রয়োজন, সামর্থ্য ও রাষ্ট্রের অগ্রাধিকারের প্রশ্ন প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা সমন্বয় ভারত থেকে আজ আসছে আরো ৭ হাজার টন ডিজেল, এপ্রিলেই এলো ২৫ হাজার টন পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর সশস্ত্র হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ চাউলে চালবাজী/বিশ্ববাজারে ১৯% কমে, দেশের বাজারে ৫% বাড়ে, বাস্তবতার পেছনের বাস্তবতা

সীমান্তে ভারতীয় মাদকদ্রব্যসহ একজনকে আটক করেছে বিজিবি

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

কুষ্টিয়ার দৌলতপুরের বিলগাথুয়া সীমান্ত থেকে ভারতীয় ২শ বোতল ফেন্সিডিলসহ বিজিবি একজনকে আটক করেছে।

১৫ এপ্রিল দুপুর সাড়ে ১২ টায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ বিলগাথুয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত পিলার-১৫০/৪-এস হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম বিলগাথুয়া (জিআর ৭১৬৫৪৮ এমএস ৭৮ডি/১২, ১৬) নামক স্থানে টহল কমান্ডার নায়েব সবেদার মোঃ আবু হানিফ এ অভিযানে নেতৃত্ব দেন। এসময় ফেন্সিডিলসহ মোঃ টিপু মালিথা(৬০) কে আটক করে। সে চরপ্রাগপুর গ্রামের মৃত নওয়ার আলীর ছেলে। ওই সময় মোঃ হেলাল মালিথা(৪৮), ঝান্টু মিয়া(৩৮), মোঃ সান্টু মিয়া(৩৬) ও মোঃ ছোটন মিয়া(৩৭) মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ১,৬০,০০০/- (এক লক্ষ ষাট হাজার) টাকা। আটককৃত মাদকদ্রব্যসহ আসামীকে দৌলতপুর থানায় হস্তান্তর করতঃ ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়কের পক্ষ থেকে ইমেইলে এই তথ্য জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net