May 31, 2026, 5:08 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চুয়াডাঙ্গা সীমান্তে আটক ১০ জন/ অনুপ্রবেশের খবরের আড়ালে যে মানবিক সংকট দৌলতদিয়া ঘাটে বাড়ছে চাপ/ঈদ শেষে জীবিকার টানে রাজধানীমুখী মানুষ জিয়াউর রহমানের বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল: ভারতীয় হাইকমিশন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ চার মাসের শিশুকে নদীতে ফেলে নিজেও ঝাঁপ/এখনও প্রকৃত কারন জানা যায়নি যুদ্ধবন্দী ফিলিস্তিনি নারীদের বিরুদ্ধে যৌন সহিংসতা বাড়িয়েছে ইসরায়েলী সেনারা পশ্চিমবঙ্গে কড়াকড়ি, দেশে ফিরতে হাকিমপুর সীমান্তে শতাধিক বাংলাদেশির ভিড় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াতের সদস্য বহিষ্কার জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার নিয়ে মুজাহিদের বিবৃতি রামিসা হত্যা: চার্জশিটে উঠে এসেছে ভয়াবহতা

কুষ্টিয়ার শিশুর মেহেরপুরে পানিতে ডুবে মৃত্যু

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার দৌলতপুরে শিশু সাব্বির হোসেন (১০) মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে মারা গেছে। সোমবার দুপুর ২ টার সময় গাংনীর তেঁতুলবাড়িয়া ইউনিয়নের করমদী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাব্বির হোসেন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার হোসেনাবাদ ছমিল পাড়া এলাকার হাসান আলীর ছেলে।

নিহত সাব্বিরের দাদা ফুয়াজ হোসেন জানান, দাদীর সাথে সকালে সাব্বির তার ফুপার বাড়িতে বেড়াতে যায়। ফুপার বাড়ি গাংনী উপজেলার করমদী গ্রামে।

দুপুর দুইটার দিকে ফুপার বাড়ির পার্শে একটি পুকুরে কয়েকজন সমবয়সীদের সাথে গোসল করতে নামে। সাব্বিরকে পুকুরে দেখতে না পেয়ে তারা তার ফুপার বাড়িতে খবর দেয়। পরে তাকে উদ্ধার করে করমদী গ্রামের সন্ধানী হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

সন্ধানী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রুবেল হোসেন জানান,সাব্বির হোসেনকে হাসপাতালে নেওয়ার পূর্বেই তার মৃত্যু হয়েছে।

বামন্দী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইছাহাক আলী জানান, দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই মৃতদেহ উদ্ধার করে এলাকাবাসী।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুর ইসলাম।

এদিকে সোমবার বিকেল ৫ টার সময় সাব্বিরের মরদেহ দাফনের জন্য তার নিজ গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে নিয়ে আসা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net