February 1, 2026, 10:56 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ নির্বাচন/কুষ্টিয়া-রাজবাড়িসহ সারাদেশে ৩৭ হাজার বিজিবির বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জাতীয় নির্বাচনে প্রচারে ধর্ম ব্যবহার : আইন ও সালিশ কেন্দ্রের উদ্বেগ গণভোটে প্রচার নিষিদ্ধ: সরকারি চাকরিজীবীদের জন্য কড়া নির্দেশনা কুষ্টিয়া-৩ ভাঙা বাংলায় স্বামীর জন্য ধানের শীষে ভোটের আহ্বান, ভোটারদের মাঝে ভিন্নমাত্রার কৌতুহল দুটি বন্দর দিয়ে চাল আসায় সরবরাহ বেড়েছে, কমতে শুরু করেছে দাম ভারত–বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দ্রুত সম্পন্নের কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের কুমারখালীতে কথিত কিশোর গ্যাং ‘KBZ’-এর দুই সদস্যের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়া মডেল থানা থেকে ‘নিখোঁজ’ ১৭টি আগ্নেয়াস্ত্র, কে কি বলছেন রেকর্ড উৎপাদন, রেকর্ড মজুত—তবু চাল আমদানির দরজা খুলে রাখতে হয় সারা বছর

লালন শিল্পীদের হাতে প্রধানমন্ত্রীর সহায়তা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

কুষ্টিয়ায় অসচ্ছল লালন সঙ্গীত শিল্পীরা পেলেন প্রধানমন্ত্রীর করোনাকালীন ত্রাণ সহায়তা। ১ মে দুপুর সাড়ে ১২টায় ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়িতে শিল্পীদেরকে ত্রাণ সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।

লালন একাডেমীর শিল্পীদের মধ্যে অস্বচ্ছল ৬৯ জনকে ত্রাণ সামগ্রী দেয়া হয়। এসব শিল্পীরা গান পরিবেশন করে পাওয়া অর্থে চলতেন। কিন্তু করোনাকালে তাদের সে উপার্জন একেবারে বন্ধ হয়ে গেছে বলেন- লালন একাডেমীর আহবায়ক কমিটির সদস্য তাইজাল আলী খান।

১ মে সকালে ১০টার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে আরো ২৫ জন অসচ্ছল সঙ্গীত শিল্পীর মধ্যেও ত্রাণ বিতরণ করা হয়।
শিল্পীদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেয়ার সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৃণাল কান্তি দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ওবাইদুর রহমান উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net