March 24, 2026, 10:51 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭—এলাকায় উত্তেজনা কুষ্টিয়ায় ৩১ তেল পাম্প বন্ধ, মজুদ শেষ—কালোবাজারে বাড়তি দামে বিক্রি কঠিন চাপে পেট্রল পাম্প—বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, বিভিন্ন জেলায় সরবরাহ সংকট চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা একাত্তরের গণহত্যার স্বীকৃতি/ মার্কিন কংগ্রেসে প্রস্তাব, নতুন করে আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশ কুষ্টিয়ায় ঈদের নামাজ “মসজিদ না ঈদগাহে”—বির্তকে সংঘর্ষ, নারীসহ আহত ১৩ আনিস আলমগীরসহ তিন জ্যেষ্ঠ সাংবাদিককে ফোনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, বাড়তি মর্যাদায় ঈদের প্রধান জামাত দৌলতদিয়া ঘাটে স্বস্তির ঈদযাত্রা, নির্বিঘ্নে ঘরে ফিরছে মানুষ

বিপুল পরিমান চোলাই মদ সহ আপন দুই ভাই গ্রেফতার

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/

 

চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।  এসময় উদ্ধার করা হয় ২৮ লিটার চোলাই মদ ও ১৫৫০ লিটার মদ তৈরির উপকরণ।  গ্রেফতারকৃতরা আপন দুই ভাই ও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক শরিয়ত উল্লাহ।  

 

আজ মঙ্গলবার দুপুর ১২টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত জীবননগর উপজেলার দত্তনগর পাতিলা গ্রামে অভিযান চালানো হয়।  এসময় একই গ্রামের শ্রী ফনি সর্দারের ছেলে শ্রী নির্মল সর্দার ও  শ্রী সনজিত সর্দার ও স্বর্গীয় জগন্নাথ কুমারের ছেলে শ্রী তপন কুমারের বাড়ি তল্লাশী করা হয়। 

 

অভিযানে নির্মলের বাড়ি থেকে ১০ লিটার চোলাই মদ ও ৪৫০ লিটার মদ তৈরির উপকরণ, সনজিতের বাড়ি থেকে ১০ লিটার চোলাই মদ ও ৪২০ লিটার মদ তৈরির উপকরণ এবং তপনের বাড়ি থেকে ৮ লিটার চোলাই মদ ও ৬৬০ লিটার মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়।  অভিযানের সময় তপন কুমার পালিয়ে গেলেও গ্রেফতার করা হয় শ্রী নির্মল সর্দার ও  শ্রী সনজিত সর্দারকে। তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।  তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 

 

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের জীবননগর থানায় সোপর্দ করা হবে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলাও দায়ের করা হবে।  

 

জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান নেতৃত্বে অভিযানে অংশ নেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন,  আবু নায়েম মোহাম্মদ কাজি নুরুন্নবী, আবুল হাসেম, উপ-পরিদশক আবুল কালাম আজাদ, সহকারি উপ-পরিদশক আজগার আলীসহ অন্যান্য সদস্যরা। 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net