September 10, 2026, 6:35 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের

সাংবাদিক সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান’র আকুতি

আব্দুল আলিম ভেড়ামারা/

নিজের বৈধ লীজকৃত জমির দখল ফিরে পেতে আইনপ্রয়োগকারী সংস্থাসহ সকলের সহযোগিতা কামনা করেন। গতকাল কুষ্টিয়ার ভেড়ামারা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান’র আকুতি। ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউপির ১২দাগ উত্তরপাড়া এলাকার অবসরপ্রাপ্ত চাকুরিজীবি বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান এক সাংবাদিক সম্মেলনে লিখিত অভিযোগে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে থেকে বৈধভাবে লীজ বন্দোবস্ত নিয়ে ঐ জমিতে তিনি কৃষি আবাদ করতেন।

চররণপপুর মৌজার ৪৪৩/এ ও ৪৪৮/এ দাগের মোট ২.১৭ একরের লীজকৃত উলিৱখিত জমিতে তিনি (গত ২০০৮ সাল থেকে) চাষাবাদসহ বিভিন্ন গাছ লাগিয়ে সবুজ বনায়ণ করেছিলেন। এমতাবস্থায় চাকুরিজনিত অনুপস্থিতি ও গত বছরের করোনা পরিস্থিতিতে তাঁর বাড়ি ফিরতে বিলম্ব হওয়ার কারনে ঐ জমি বেদখল হয়ে যায়।

আতিয়ার রহমান’র লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ১২দাগ এলাকার রতন প্রামানিক ও রকি সর্দারসহ তাদের সাঙ্গপাঙ্গরা উলিৱখিত জমিতে লাগানো সব গাছগাছালি কেটে সেখানে অবৈধ ও জোরপূর্বক ভাবে বালি স্টক করে ব্যবসা করে চলেছে।

 

এমতাবস্থায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ থানা পুলিশের কাছে অভিযোগ করার পরও ঐ জমির দখল নিতে না পেরে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সংশিৱষ্টদের দৃষ্টি আকর্ষণ করে তাঁর বৈধ লীজকৃত জমির দখল ফিরে পাওয়ার জোরালো দাবি জানিয়েছেন। ভেড়ামারা প্রেসক্লাবের কনফারেন্স রবমে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সর্বস্তরের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net