March 24, 2026, 12:04 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
যশোরে গাছের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭—এলাকায় উত্তেজনা কুষ্টিয়ায় ৩১ তেল পাম্প বন্ধ, মজুদ শেষ—কালোবাজারে বাড়তি দামে বিক্রি কঠিন চাপে পেট্রল পাম্প—বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, বিভিন্ন জেলায় সরবরাহ সংকট চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা একাত্তরের গণহত্যার স্বীকৃতি/ মার্কিন কংগ্রেসে প্রস্তাব, নতুন করে আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশ কুষ্টিয়ায় ঈদের নামাজ “মসজিদ না ঈদগাহে”—বির্তকে সংঘর্ষ, নারীসহ আহত ১৩ আনিস আলমগীরসহ তিন জ্যেষ্ঠ সাংবাদিককে ফোনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, বাড়তি মর্যাদায় ঈদের প্রধান জামাত

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় কুমারখালীতে জরিমানা

 দৈনিক কুষ্টিয়া প্রতিবেদকঃ
করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় কুষ্টিয়ার কুমারখালীতে মাস্ক পরিধান না করা  ও গনজমায়েত করার অপরাধে ৪ টি পৃথক মামলায় তিন হাজার ৪০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৮ জুন) দুপুরে কুমারখালী পৌরবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তামান্না তাসনীম।
ভ্রাম্যমাণ আদালতকে সহযোগীতা করেন থানা পুলিশ, পেশকার এবং ভূমি অফিসের স্টাফ।
এবিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তামান্না তাসনীম বলেন, উপজেলার বিভিন্ন স্থানে চলমান লকডাউন প্রতিপালনে মনিটরিং করা হয়। এ সময় ব্যবসায়ী নেতৃবৃন্দের সমন্বয়ে ব্যবসায়ীদের সচেতন করা হয় এবং লিফলেট বিতরণ করা হয়।
তিনি আরো বলেন, মাস্ক পরিধান না করা এবং অপ্রয়োজনীয় গণজমায়েত করাসহ অন্যান্য বিধিনিষেধ না মানায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ এবং নির্মূল) আইন,২০১৮ অনুযায়ী ৪ টি পৃথক মামলায় তিন হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net