September 10, 2026, 6:06 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের স্বস্তির বাহন যখন ভোগান্তির কারণ/কুষ্টিয়াসহ সারাদেশে অটোরিকশা-বাস্তবতা

মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গা দামুড়হুদায় এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। 

আজ বুধবার দুপুর ১২ টার দিকে ওই মাদ্রাসা ছাত্রকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। নির্যাতনের শিকার ওই মাদ্রাসা ছাত্র দামুড়হুদা উপজেলার মোক্তারপুর গ্রামের এক কৃষকের ছেলে।  সে একই গ্রামের মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র।

 

 

নির্যাতনের শিকার ওই মাদ্রাসা ছাত্রের মা জানান, গত দুই মাস আগে একই গ্রামের মিনারুল ইসলামের ছেলে ছেলে শামিম হোসেন (৩০) আমার ছেলেকে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে পাঁচবার বলাৎকার করে।  বিষয়টি কাউকে না জানাতে হুমকিও দেয় সে।  আমার ছেলেসহ এলাকার বেশ কয়েকজন শিশুকে বলাৎকার করেছে শামীম।  গতকাল মঙ্গলবার ঘটনাটি জানাজানি হয়।  বলাৎকারের ঘটনাটি জানতে পেরে গতকাল রাতে আমার ছেলেকে বিষয়টি জিজ্ঞেস করি।  সে কাঁদতে কাঁদতে পুরো ঘটনাটি আমাকে খুলে বলে। 

 

তিনি আরও জানান, আমার ছেলে বমি করছে। সাথে ব্যাথাও অনুভব করছে।  তার শারীরিক অবস্থা ভাল নয়।  আমি শামীমের বিরুদ্ধে থানায় মামলা করবো।  আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। 

 

 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন জানান, বলাৎকারের শিকার এক কিশোরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  তার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।  প্রাথমিকভাবে বলাৎকারের আলামতও পাওয়া গেছে।

 

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান,  ওই ঘটনায় এখনও নির্যাতনের শিকার কিশোরের পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net