October 12, 2026, 5:24 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা রূপপুরের প্রথম ইউনিটে ভালভ পরীক্ষা সফল, ডিসেম্বর টার্গে ট

খোকসায় আরডি প্রকল্পের আওতায় মাছ চাষীদের মাঝে উপকরণ বিতরণ

হুমায়ুন কবির, খোকসা/

২০২০-২০২১ অর্থবছরের ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (দ্বিতীয় পর্যায়ের) (দ্বিতীয় সংশোধনী) এর আওতায় আরডি চাষীদের মাঝে মাছের পোনা, খাদ্য (ফিড) ও উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ( ১০ জুন) দুপুরে উপজেলা মৎস্য অফিসের সামনে মাছের পোনা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়।

 

উপজেলা মৎস্য অফিসার রাশেদ হাসান এর উপস্থিতিতে
উপজেলার বাছাইকৃত মৎস চাষীদের মধ্যে থেকে ৬ জন কে প্রদর্শনীর জন্য ( কার্প মিশ্রচাষ, মনোসেক্স তেলাপিয়া, শিং- মাগুর, পাঙ্গাশ চাষ, পাবদা-গুলশা ২টি) তৃতীয় ধাপের উপকরণ হিসেবে খাদ্য বিতরণ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ্ উদ্দীন, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা কৃষি অফিসার সবুজ কুমার সাহা, সহকারী কমিশনার (ভূমি) ইসাহাক আলী, উপজেলা প্রাণিসম্পদ অফিসার পলাশ চন্দ্র রায় সহ উপজেলা মৎস্য অফিসের কর্মচারীগণ ও আরডি চাষীগণ।
উপকারভোগী প্রদর্শনী প্রাপ্তরা হলেন শিমুলিয়া ইউনিয়নের শ্রী অর্জুন হালদার, মিরাজুল ইসলাম, আজাদুর রহমান ও শোমসপুর ইউনিয়নের হেলাল তরফদার।

 

খোকসা উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান জানান, ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষীদের মাছ চাষের উৎসাহ প্রদানের লক্ষে সরকারের প্রণোদনার অংশ হিসাবে দ্বিতীয় ধাপে মনোসেক্স পোনা ৬ হাজার ৬’শ টি, পাবদা- গুলশা ১ হাজার ৩২০ টি ও কার্প মিশ্র ৪’শ টি পোনা ও মাছের খাবার (ফিড) প্রদর্শনী এবং বিভিন্ন উপকরণ প্রদান করা হয়। উল্লেখ্য প্রতিটা প্রদর্শনীতে সরকারের ঘোষিত ৫০ হাজার টাকা করে ৬ জন মৎস চাষীদের মাঝে ৩ লক্ষ টাকা ব্যয় হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net