February 7, 2026, 5:51 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
২০২৬ সালের একুশে পদক পেলেন নয় ব্যক্তি ও এক ব্যান্ড হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন/ গুম কমেছে, কিন্তু গণগ্রেপ্তার ও জামিন বঞ্চনা নিয়ে নতুন উদ্বেগ ক্ষমতায়নের আড়ালে বিতর্ক—ভোটের রাজনীতিতে নারী প্রশ্ন কতটা প্রান্তিক ! গঙ্গার সঙ্কুচিত স্রোত, বিস্তৃত সংকট/ দক্ষিণ-পশ্চিমে পরিবেশ ও জীবিকার দ্বিমুখী চাপ রপ্তানিতে ধসের সতর্ক সংকেত: সাত মাসে আয় কমেছে ৫৬ কোটি ডলার অপেশাদার কাজে ন্যুব্জ প্রাথমিক শিক্ষকতা/ নন-প্রফেশনাল চাপেই বার্নআউটের শেষ ধাপে ৯৩ শতাংশ শিক্ষক ঋণ দিয়ে সময় কেনা/অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক দোটানা পূর্বাচলের সরকারি প্লট বরাদ্দ/ হাসিনা ১০ বছর, টিউলিপ ৪, রাদওয়ান-আজমিনার ৭ বছর কারাদণ্ড কুষ্টিয়ায় নির্বাচনী ‘দুধ-গোসল’: নৌকার একনিষ্ঠ কর্মী হয়ে উঠলেন ধানের শীষের নতুন সদস্য! আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১

ট্রাক চাপায় প্রাণ গেল স্কুলছাত্রের

জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গায় ট্রাক চাপায় শাহীন হোসেন (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। 

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শাহীন হোসেন সদর উপজেলার জাফরপুর গ্রামের মসজিদ পাড়ার আরিফ হোসেনের ছেলে ও সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। 

 

স্থানীয়রা জানান, বেলা ৩ টার দিকে বাড়ি থেকে বাইসাইকেলযোগে নুরনগর কলোনী এলাকায় যাচ্ছিল শাহীন।  পথিমধ্যে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (চুয়াডাঙ্গা-ট-১১-০৮৭৪) তাকে ধাক্কা দেয়।  এতে সড়কের উপর ছিটকে পড়ে সে। এসময় ট্রাকটি শাহীনকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা সেটি আটক করে।  পরে রক্তাক্ত জখম অবস্থায় শাহীনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে থানায় নেয় পুলিশ।  ট্রাকের চালক পালিয়ে গেলেও আটক করা হয় সহকারীকে। 

 

নিহত শাহীন হোসেনের বাবা আরিফ হোসেন জানান, ভাত খেয়ে তার এক বন্ধুর সাথে দেখা করতে নুরনগর কলোনী এলাকায় যাচ্ছিল শাহীন।  পরে তাকে ট্রাকটি চাপা দেয়।  আমার ছেলে খুব মেধাবী ছিল।  তাকে লেখাপড়া শিখিয়ে বড় অফিসার করার ইচ্ছা ছিল। 

 

সদর হাসপাতালে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উৎপল বিশ্বাস জানান, দুর্ঘটনায় আহত শাহীনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়।  তার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেয়ার পরামর্শও দেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। 

 

 

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, নিহত ওই স্কুলছাত্রের মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করে থানায় নেয়া হয়েছে।  দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও আটক করা হয় সহকারী রিয়াজুল ইসলামকে (২০)।  সে আলমডাঙ্গা উপজেলার হাকিমপুর গ্রামের ঠান্ডু মিয়ার ছেলে। 

 

তিনি আরও জানান, মূলত চালকের আসনে বসে ট্রাকটি চালাচ্ছিল সহকারী রিয়াজুল।  এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোন অভিযোগ করেনি।  অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net