September 10, 2026, 5:52 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের স্বস্তির বাহন যখন ভোগান্তির কারণ/কুষ্টিয়াসহ সারাদেশে অটোরিকশা-বাস্তবতা

খোকসায় মলোম পাটির হাত থেকে উদ্ধার হল আনারুল

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদকঃ
মলোম পাটির হাত থেকে ৩০ ঘন্টা পর কুষ্টিয়া – রাজবাড়ী মহাসড়কের পাংশা মহিশালা পল্লী বিদ্যুৎ এর সাব স্টেশনের পাশে পড়ে থাকা অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে  আনারুল শেখ (১৫) নামে এক শিশুকে। সে খোকসা বাজারের ইউনুস ম্যাকারির দোকানে কাজ করে।
ভুক্তভোগী শিশুটি কুষ্টিয়ার খোকসা উপজেলা হেলালপুর  ( মডেল টাউন সংলগ্ন)  গ্রামের দিনমজুর বাচ্চু শেখের প্রথম ছেলে।
জানাযায় শনিবার সকাল ৮ টার সময় বাড়ি থেকে খোকসা বাজার ইউনুস মেকারির দোকানে আসার জন্য  কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের মডেল টাউন এলাকা থেকে চলতি ব্যাটারি চালিত ইজিবাইকে ওঠে। গাড়িতে আগে থেকে বসে থাকা এক ব্যাক্তি মুখচেপে ধরে চোখে মুখে কি জেন লাগিয়ে দেয়। এর পরে জ্ঞান হারিয়ে পড়ে।
রবিবার দুপুরে কুষ্টিয়া রাজবাড়ী সড়কের পাংশা পল্লী বিদ্যুৎ সাব স্টেশনের পাশ দিয়ে যাওয়া পথচারীরা রাস্তার পাশে গ্যাংড়ানো শব্দ শুনে আনারুল শেখ কে উদ্ধার করে স্থানিয় মহিশালা স্টান্ডে পল্লী চিকিৎসকে দেখান। তার চিকিৎসায় জ্ঞান ফিরে উঠলেই শিশুটির কাছ থেকে বিস্তারিত জানা যায়। পরে আনারুল শেখের পিতা বাবু শেখ এর মোবাইলে যোগাযোগ করে রবিবার বিকাল ৪ টার সময় খোকসায় আনা হয়।
অর্তমানে খোকসা বাজারের পল্লী চিকিৎসক শুনিল কুমার এর ব্যাবস্থা পত্রে বাড়িতে চিকিৎসাধীন আছে।
এ ব্যাপারে থানায় কোন অভিযোগ করা হয়নি বলে শিশুটির পিতা বাবু শেখ জানান

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net