June 3, 2026, 9:33 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
এলপি গ্যাস: দাম ৫৯৯ টাকা বেড়ে ৫৫ টাকা কমেছে, আগের বৃদ্ধির চাপ কে সামলাবে শপিং মল-মার্কেট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত পুনর্বহাল, এখনও কার্যকর হয়নি পুরোপুরি ঈদের ১০ দিনে পদ্মা ও যমুনা সেতু থেকে ৬৩ কোটি ৮০ লাখ টাকার টোল আদায় জীববৈচিত্র্য রক্ষায় তিন মাসের জন্য সুন্দরবনে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা চুয়াডাঙ্গা সীমান্তে আটক ১০ জন/ অনুপ্রবেশের খবরের আড়ালে যে মানবিক সংকট দৌলতদিয়া ঘাটে বাড়ছে চাপ/ঈদ শেষে জীবিকার টানে রাজধানীমুখী মানুষ জিয়াউর রহমানের বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল: ভারতীয় হাইকমিশন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ চার মাসের শিশুকে নদীতে ফেলে নিজেও ঝাঁপ/এখনও প্রকৃত কারন জানা যায়নি যুদ্ধবন্দী ফিলিস্তিনি নারীদের বিরুদ্ধে যৌন সহিংসতা বাড়িয়েছে ইসরায়েলী সেনারা

ছুটি না নিয়েই কুষ্টিয়া এসেছিলেন এএসআই সৌমেন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

কুষ্টিয়ায় তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় আটক খুলনার ফুলতলা থানার এএসআই সৌমেন কুমার রায় ছুটি না নিয়েই কর্মস্থল ত্যাগ করেছিলেন। তিনি ফুলতলা থানা থেকে রোববার ভোরে কুষ্টিয়ায় গিয়েছিলেন। তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপের পাশাপাশি বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

ফুলতলা থানা পুলিশ জানিয়েছে, শনিবার রাতেও এএসআই সৌমেন ফুলতলা থানায় উপস্থিত ছিলেন। পরবর্তীতে তিনি থানার কাউকে কিছু না জানিয়ে রোববার ভোরে কুষ্টিয়ায় চলে যান। গত বছরের ডিসেম্বরে তিনি ফুলতলা থানায় যোগ দিয়েছিলেন। তার বাড়ি মাগুরা সদরের আসবা গ্রামে।
খুলনার পুলিশ সুপার মো. মাহবুব হাসান জানান, আটক এএসআই সৌমেনের বিরুদ্ধে কুষ্টিয়া জেলা পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে। এছাড়া খুলনা জেলা পুলিশ তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেবে।

ছুটি না নিয়েই কর্মস্থল ত্যাগ করার সময় সৌমেন সরকারি অস্ত্র ও গুলি সঙ্গে করে নিয়ে যান কিনা-এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিষয়টি তারা খতিয়ে দেখছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net