March 9, 2026, 11:36 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা দৌলতদিয়া ঘাটে পানি কমে পারাপারে জটিলতা, ঈদে নামছে ১৬ ফেরি ও ২০ লঞ্চ ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন ব্যারিস্টার জাইমা কুষ্টিয়ায় গড়াই নদীতে নিখোঁজের ২৫ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার এলপিজি/ সবসময়ই চড়া মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ: ভ্যাট কমানো ও দাম সমন্বয়ের পরও স্বস্তি নেই ইবি শিক্ষক হত্যাকাণ্ডের তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন আজ ঐতিহাসিক ৭ মার্চ/একটি জাতি যেভাবে ‘স্বাধীনতা’ শব্দটি পায় আইসিইউতে থাকা ফজলুকে গ্রেফতার দেখাল পুলিশ, অন্য আসামিদের বিষয়ে তদন্ত চলছে মজুত জ্বালানি/ ডিজেল ১১ দিন, পেট্রল ১২ দিন, অকটেন ২৫ দিন—প্রধান উৎস ভারত, চীন ২৭ বছরেও উদীচী ট্র্যাজেডির বিচার অধরা, স্মৃতিতে বেদনা ও ক্ষোভ

চলে গেলেন নিবেদিত প্রাণ আওয়ামী লীগ নেতা হোসেন মোহন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
অনেকটা নিরবে নিভৃতে বিদায় নিলেন কুষ্টিয়া আওয়ামী লীগের দুঃসময়ের এক নিবেদিত প্রাণ নেতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন মোহন। তিনি কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ছিলেন।
গত ১৮ জুন সন্ধ্যায় ঢাকাস্থ হার্ট ফাউন্ডেশন হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৬ বছর।
অত্যন্ত নির্মোহ, নির্লোভ, উদারমনা, সদালাপী ও নিরহংকারী এই মানুষটি কুষ্টিয়ার রাজনৈতিক এবং সামাজিক অঙ্গনে সকলের নিকট সুপরিচিত এবং অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন।তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি সঙ্গেও দীর্ঘদিন জড়িত ছিলেন। রেড ক্রিসেন্ট সোসাইটির কুষ্টিয়া শাখার আজীবন সদস্য ছাড়াও কাজ করেছেন সংস্থার কেন্দ্রীয় কমিটিতেও।
বিভিন্ন মেয়াদে তিনি কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ আন্দোলনে তাঁর অবদান অসামান্য এবং চিরস্মরণীয়।
মৃত্যুর পূর্বে বিগত বেশ কয়েক বছর তিনি নানা রকম শারীরিক জটিলতায় ঢাকায় চিকিৎসাধীন ছিলেন।
তার মৃত্যুতে সবার দোয়া কামনা করেছেন তার সন্তান বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্ণেল (বর্তমানে মিশনে কর্মরত) খালিদ হাসান।

 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net