July 22, 2026, 11:38 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য প্রশাসনের রাজনীতিকরণ: রাষ্ট্রের নীরব ক্ষয়, গণতন্ত্রের দীর্ঘমেয়াদি সংকট স্পেনের বিশ্বজয়, আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ: বিশ্বফুটবলের নতুন যুগের সূচনা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবছর পুনর্ভর্তি ফি শিক্ষার্থীর ন্যায়বিচার লঙ্ঘন করছে দুর্যোগপূর্ণ আবহাওয়া/ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পন্নের সময় বাড়ল, শেষ সুযোগ ২১ জুলাই লোকসানি রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ারদর এক সপ্তাহে বেড়েছে ২৭%

আলমসাধুর ধাক্কায় প্রাণ গেল করিমন চালকের

জহির রায়হান সোহাগ চুয়াডাঙ্গা,

চুয়াডাঙ্গার জীবননগরে আলমসাধুর ও করিমনের মুখোমুখি সংঘর্ষে আব্দুল মান্নান (৬৫) নামে বৃদ্ধের মৃত্যু হয়েছে।  তিনি ওই করিমনের চালক ছিলেন। 

আজ রোববার সকাল সাড়ে ৮ টার দিকে জীবননগর-দত্তনগর সড়কের এএমজে অটো রাইচমিলের সামনে ওই দুর্ঘটনা ঘটে।  নিহত আব্দুল মান্নান জীবননগর উপজেলার বাঁকা গ্রামের খোদা বক্সের ছেলে। 

স্থানীয়দের বরাত দিয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আজ রোববার সকালে আব্দুল মান্নান তার করিমন নিয়ে জীবননগর বাসস্ট্যান্ড থেকে দত্তনগরের দিকে যাচ্ছিলেন।  এসময় অটো রাইচমিলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আশা একটি আলমসাধুর সাথে তার করিমনের মুখোমুখি সংঘর্ষ হয়।  এতে ঘটনাস্থলেই নিহত হন করিমন চালক আব্দুল মান্নান।  খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর চালক পালিয়ে গেলেও জব্দ করা হয় আলমসাধুটি। 

ওসি আরও জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে।  ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।  নিহতের বাড়ির মানুষকেও খবর দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net