October 18, 2026, 11:28 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২ লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

জে এসসি / জেডিসি পরীক্ষা বাতিল হতে পারে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে এবারো জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে।

সোমবার ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে। তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

ঢাকা শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা বলেন, অন্য বছর এ সময়ে রেজিস্ট্রেশন, ফর্ম পূরণসহ আনুষঙ্গিক কাজ করা হয়।

প্রশ্নপত্র তৈরি ও মুদ্রণকাজ শুরু হয়। আর নভেম্বরে অনুষ্ঠিত হয় জেএসসি-জেডিসি পরীক্ষা।

তবে এবার এ নিয়ে মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা পাওয়া যায়নি।

 

তিনি আরো বলেন, এবার নাও হতে পারে জেএসসি-জেডিসি পরীক্ষা। এ নিয়ে প্রস্তুতি বলতে রেজিস্ট্রেশন করে রাখা হয়েছে।

এছাড়া অন্য কোনো প্রস্তুতি এখনো শুরু হয়নি। এদিকে এরই মধ্যে চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা হচ্ছে না বলে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net