March 24, 2026, 1:24 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
যশোরে গাছের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭—এলাকায় উত্তেজনা কুষ্টিয়ায় ৩১ তেল পাম্প বন্ধ, মজুদ শেষ—কালোবাজারে বাড়তি দামে বিক্রি কঠিন চাপে পেট্রল পাম্প—বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, বিভিন্ন জেলায় সরবরাহ সংকট চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা একাত্তরের গণহত্যার স্বীকৃতি/ মার্কিন কংগ্রেসে প্রস্তাব, নতুন করে আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশ কুষ্টিয়ায় ঈদের নামাজ “মসজিদ না ঈদগাহে”—বির্তকে সংঘর্ষ, নারীসহ আহত ১৩ আনিস আলমগীরসহ তিন জ্যেষ্ঠ সাংবাদিককে ফোনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, বাড়তি মর্যাদায় ঈদের প্রধান জামাত

৪৮৪ অ্যাম্পুল ভারতীয় বুফরেনরফাইন ইনজেকশনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গায় পৃথক অভিযান চালিয়ে মাদক কেনাবেচার সময় তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।  এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৪৮৪ অ্যাম্পুল ভারতীয় বুফরেনরফাইন ইনজেকশন। 

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারি পরিচালক মোহাম্মদ শরিয়তউল্লাহ। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদক কেনা বেচার গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার দুপুর ১২টার দিকে  সদর উপজেলার হাতিকাটা মোড়ে অভিযান চালানো হয়।  সেখান থেকে মাদক কারবারি আসলাম আলীকে (৪৫) গ্রেফতার করে।  এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৪০০ অ্যাম্পুল ভারতীয় বুফরেনরফাইন ইনজেকশন। গ্রেফতার আসলাম আলী চুয়াডাঙ্গা পৌর এলাকার পুরাতন মল্লিকপাড়ার মৃত আশকারা আলীর ছেলে।  সে একাধিক মাদক মামলার আসামী। 

এদিকে, দুপুর ২ টার দিকে একই স্থানে অভিযান চালিয়ে মাদক কারবারি লালন হোসেন (৩৫) ও আইয়ুব আলীকে (৩৮) গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৮৪ অ্যাম্পুল ভারতীয় বুফরেনরফাইন ইনজেকশন।  গ্রেফতার লালন হোসেন সদর উপজেলার হাতিকাটা গ্রামের স্কুল পাড়ার রবিউল ইসলাম জোয়ার্দ্দারের ছেলে ও আইয়ুব আলী আলুকদিয়া গ্রামের নওদাপাড়ার নিয়ত আলীর ছেলে। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারি পরিচালক মোহাম্মদ শরিয়তউল্লাহ জানান, গ্রেফতারকৃতদের চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলাও দায়ের করা হয়েছে। 

অভিযানে সহযোগীতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক আবুল কালাম আজাদ, সহকারী উপপরিদর্শক শাহারা ইয়াছমিনসহ অন্য সদস্যরা। 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net