April 17, 2026, 2:46 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দেশজুড়ে ডিজেলের সংকটে মজুতদারি—চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল উদ্ধার, কারাদণ্ড সারা দেশে ‘ফুয়েল পাস’ চালুর পথে সরকার/ জ্বালানি ব্যবস্থায় আসছে ডিজিটাল নিয়ন্ত্রণের নতুন যুগ বৈশ্বিক ক্ষুধা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা কুষ্টিয়ার দৌলতপুরে আধ্যাত্মিক সাধু হত্যা/ জামায়াত নেতার বিরুদ্ধে মামলাকে ‘ষড়যন্ত্র’ দাবি বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া সম্মিলিত সামাজিক আন্দোলনের বর্ষবরণ উৎসব আধ্যাত্মিক সাধক হত্যা: দ্রুত বিচার দাবিতে দৌলতপুরে ভক্তদের বিক্ষোভ ও মানববন্ধন ব্রীজ হয়েছে, এবার রাস্তা দরকার –আশার আলো দেখছেন এলাকাবাসী কুষ্টিয়ায় আধ্যাত্মিক গুরু হত্যা/জেলা শিবিরের সাবেক সভাপতি প্রধান আসামি; ইসলামী সংগঠনের একাধিক নেতার নাম শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ ঐতিহ্যে কুষ্টিয়া জেলা প্রশাসনের নববর্ষ উদযাপন রমনা বটমূলে বৈশাখী বোমা হামলা: ২৫ বছর পরও বিচার যেন এক দীর্ঘ প্রতীক্ষা

চুয়াডাঙ্গায় নতুন করে আরও ৫৩ জন করোনা শনাক্ত মৃত্যু -১০

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘন্টায় ১২১ জনের নমুনা পরীক্ষায় ৫৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।  শনাক্তের হার প্রায় ৪৪ শতাংশ।  গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১০ জন। এদের মধ্যে করোনায় আক্রান্ত এক নারীসহ তিনজন মারা গেছেন।  আর উপসর্গ নিয়ে মারা গেছেন এক নারীসহ ৭ জন। 

 

বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান।  

 

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানাগেছে, মঙ্গলবার রাতে ১২১ জনের নমুনা পরীক্ষার ফলাফল আসে চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগে।  এরমধ্যে ৫৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ৪৪ শতাংশ। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ১৩ জন, আলমডাঙ্গা উপজেলার ৭ জন, দামাড়হুদা উপজেলার ১০ এবং জীবননগর উপজেলার ২৩ জন বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৩১৯ জনে।  গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৩ জনসহ এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে ১০৫ জন। হোম আইসোলেশনে আছেন ৯৭৩ জন এবং প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ৭০ জন এবং রেফার্ড করা হয়েছে ৩ জনকে। 

 

চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, চুয়াডাঙ্গায় করোনা ও এর উপসর্গ নিয়ে প্রতিদিনই মারা যাচ্ছে মানুষ।  আক্রান্তের হারও বেশি। এমতাবস্থায় সকলকে সচেতন হওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। 

 

এদিকে, করোনার সংক্রমন বাড়ায় লকডাউন চলছে চুয়াডাঙ্গা জেলায়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net