October 14, 2026, 7:02 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১৮, উপসর্গ নিয়ে মৃত্যু ৫, শনাক্ত ২৭.৪৬শতাংশ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৮৯২টি নমুনা পরীক্ষায় ২৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ৪৬ শতাংশ। একই সময়ে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরো ৫ জন।
শনিবার সকাল ৮ টা থেকে রবিবার ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে।
এর আগের ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ১৪ জনের মৃত্যু হয়েছিল এবং করোনা উপসর্গ নিয়ে মারা গিয়েছিলেন আরো ৮ জন। এই সময়ে ৫৮৯টি নমুনা পরীক্ষায় ১৭৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ২৯ দশমিক ৮৮ শতাংশ।
করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার এ তথ্য জানান। তিনি বলেন মারা যাওয়া ১৮ জনই কুষ্টিয়া জেলা স্বাস্থ্য বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিলেন।
অন্যদিকে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ৫ জন বিভিন্ন সময়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন। তাদেরকে করোনা কেয়ারে রাখা হয়েছিল। তারা করোনার সকল উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন বলে তাপস কুমার সরকার জানান। তবে তাদের করোনা পরীক্ষা সম্পন্ন হয়নি।
তিনি জানান আজ সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২০০ শয্যার করোনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ২৮৮ জন। গতকাল ছিলেন ২৬৮।
আজ সকাল ৮টা পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে আছেন ৩৫৫২ জন। গতকাল ছিলেন ৩৩৭১জন। তার আগের দিন ছিলেন ৩১০৩।
বর্তমানে স্বাস্থ্য বিভাগের তালিকায় জেলাতে মোট আক্রান্ত আছেন ৩৬১৬ জন। তার আগের দিন ছিলেন ৩৩৭১ জন।
কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন দশ হাজার ৩০৫ জন এবং মারা গেছেন ৩২৮ জন।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net