June 15, 2026, 12:01 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
শূন্যরেখায় মানবিক সংকট/ অসুস্থ ১২ জন, জ্বরে কাতর আড়াই বছরের শিশু; ৩ দফা পুশইনের অভিযোগ দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানো/অস্বস্তিকর সত্যের চ্যালেঞ্জ ও প্রত্যাশার সমীকরণ কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, শূন্যরেখায় অবস্থান বিজিবি–বিএসএফ সীমান্ত সম্মেলন: ১১ সিদ্ধান্তে শান্তি, নিরাপত্তা ও সহযোগিতা জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-ভারত জনগণের সম্পর্ক আমার একমাত্র অগ্রাধিকার: দীনেশ ত্রিবেদী তিন লাল কার্ডের নাটকীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ শুরু মেক্সিকোর প্রস্তাবিত বাজেটে ফিরল অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ পানিসম্পদ মন্ত্রণালয়ের বাজেট কমলেও এগোচ্ছে ‘পদ্মা ব্যারাজ প্রকল্প’, বাস্তবায়ন হবে ৭ বছরে শপিংমল ও দোকানপাট খোলা রাখার নতুন সময়সূচি ঘোষণা

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ নিহত ৩

জাহিদুজ্জামান/
কুষ্টিয়ার মধুপুরে সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরা সরকারী কলেজের সহযোগী অধ্যাপক শফিউল আজম ও তার চাচাতো ভাই এনামুল ইসলাম নিহত হয়েছেন। কুষ্টিয়া হাইওয়ে পুলিশের এসআই আব্দুল খালেক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সকাল সাতটার দিকে সাতক্ষীরা থেকে কুষ্টিয়ার আমলায় নিজ বাড়ির দিকে মোটর সাইকেলে যাচ্ছিলেন শফিউল আজম। মোটরসাইকেল চালাচ্ছিলেন চাচাতো ভাই এনামুল ইসলাম। কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের লক্ষীপুর কলার হাট এর কাছে তারা রডবাহী লং ট্রাকের সাথে ধাক্কায় খায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই এনামুলের মৃত্যু হয় আর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পর শিক্ষক শফিউল এর মৃত্যু হয়।
এদিকে মঙ্গলবরা রাতে ১১টার দিকে কুষ্টিয়ার মীর মশাররফ সেতুর  উপর থেকে  মোঃ নাসির বিশ্বাস নামের একজন  ব্যবসায়ীয় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সড়ক দুর্ঘটনা বললেও পরিবারের দাবী  তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net