September 10, 2026, 3:53 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের স্বস্তির বাহন যখন ভোগান্তির কারণ/কুষ্টিয়াসহ সারাদেশে অটোরিকশা-বাস্তবতা কুষ্টিয়ায় ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড

কুষ্টিয়ায় করোনায় পৌর কাউন্সিলরসহ ১২ জনের মৃত্যু, শনাক্ত ২৫.৬১ শতাংশ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত পৌর কাউন্সিলরসহ আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে মারা গেছেন আরও দুইজন। এই সময়ে ৮২টি নমুনা পরীক্ষায় ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫ দশমিক ৬১ শতাংশ।
মৃত পৌর কাউন্সিলরের নাম ইসলাম শেখসহ (৪৫)। তিনি কুষ্টিয়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর।
এর আগের ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয় ১০ জনের এবং উপসর্গ নিয়ে মারা যান আরও তিনজন। একই সময়ে ৪৭৬টি নমুনা পরীক্ষায় ২০২ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৪২ দশমিক ৪৩ শতাংশ।
তার আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১৪ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়াও উপসর্গ নিয়ে মারা যান আরও চারজন। একই সময়ে ১২৬২টি নমুনা পরীক্ষায় ৪২১ জনের করোনা শনাক্ত হয়।
গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়।
করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (অরএমও) আশরাফুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান করোনায় মৃতেরা সকলেই কুষ্টিয়া স্বাস্থ্য বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিলেন। অন্যদিকে উপসর্গ যারা যান তারা বুধবার বিভিন্ন সময়ে হাসপাতালে ভর্তি হন।
তিনি আরও জানান, আজ সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২০০ শয্যার করোনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ২৪৭ জন। গতকাল ছিলেন ২৫৬ জন। তার আগের দিন ছিলেন ২৫৪জন।
আজ সকাল ৮টা পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে আছেন ৩৬২৮জন। আগের দিন ছিলেন ৩৮২৪জন। তার আগের দিন এ সংখ্যা ছিল ৩৯২১ জন।
বর্তমানে স্বাস্থ্য বিভাগের তালিকায় জেলাতে হোম আইসোলেশন ও হাসপাতালে চিকিৎসাধীন মোট আক্রান্ত আছেন ৩৮৭৫। গতকাল ছিলেন ৪০৮০জন। আগের দিন ছিল ৪১৭৫ জন।
কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৮১৫ জন। জেলাতে মোট মারা গেছেন ৪৪২ জন।
এদিকে কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, ‘গত ১৩ জুলাই (মঙ্গলবার) করোনা শনাক্ত হওয়ার পর থেকে মো. ইসলাম শেখ নিজ বাড়িতে অবস্থান করে চিকিৎসা নিয়ে আসছিলেন। বুধবার বেলা ১১টার দিকে সেখানে তিনি মারা যান।’
পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি ও লিভারের সমস্যায় ভুগছিলেন তিনি। করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। বাদ এশা তার নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net