August 3, 2026, 2:04 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
জুলাই আন্দোলনের একক দাবিদার নেই, দাবি করাও উচিত নয় : ইবি উপাচার্য গবেষণার আগে গবেষণার ভিত্তি: বিশ্ববিদ্যালয় কি প্রস্তুত? ইসলামী বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন/ খাদ্যে হতাশার স্বাদ যাত্রার মঞ্চে নেমে এলো নীরবতা, বিদায় কিংবদন্তি খলনায়ক তকরিম উদ্দিন খান ইসলামী বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন/কর্মক্ষম মানবসম্পদ গড়ে বিশ্বে নেতৃত্ব দেওয়ার প্রত্যাশা শিক্ষামন্ত্রীর সড়ক নির্মাণে ধীরগতি/ ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে থাকে সারাদিনই দীর্ঘ যানজট বাংলাদেশ-ভারত সম্পর্ক/ বন্ধুত্বের ভিত্তি হোক আস্থা, সমতা ও সংলাপ সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন কুষ্টিয়ায় ইউএনওকে এমপির ফুলেল শুভেচ্ছা নিয়ে বিতর্ক, নিরপেক্ষ বিশ্লেষণ কি বলে ! বাংলাদেশে পণ্যের দাম/‘রকেটস অ্যান্ড ফেদারস’ অর্থনীতির অদৃশ্য ফাঁদ

নিখোঁজের দু’দিন পর নদীতে মিললো প্রতিবন্ধী যুবকের মরদেহ

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের দু’দিন পর ভৈরব নদী থেকে মারুফুজ্জামান রিমন (২৬) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার বেলা ১১ টার দিকে জীবননগর পৌর শহরের লক্ষীপুর গ্রামের ভৈরব নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।  মারুফুজ্জামান রিমন  জীবননগর পৌরসভার ৫ নং ওয়ার্ডের লক্ষীপুর গ্রামের ব্রীজ পাড়ার সাবেক পৌর কাউন্সিলর মৃত শামসুজ্জামান হান্নুর ছেলে।

মারা যাওয়া রিমনের ভাই রিজভী আহমেদ জানান, ঈদের দিন দুপুরে বাড়ি থেকে বের হয় রিমন। তারপর সে আর বাড়ি ফেরেনি। আশপাশের কোথাও তাকে খুঁজে না পাওয়া যায়নি। পরে গতকাল বৃহস্পতিবার জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। আজ শুক্রবার বেলা ১০ টার দিকে বাড়ির পাশের ভৈরব নদীতে রিমনের মরদেহ ভাসতে দেখে বাড়িতে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে রিমনের মরদেহ উদ্ধার করা হয়।

এবিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, উদ্ধার হওয়া মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় রিমনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net