July 24, 2026, 11:33 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়? ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত

কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় করোনায় ১৯ জনের মৃত্যু, শনাক্ত ৩০.৯১ শতাংশ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে মারা গেছেন আরও চারজন। এই সময়ে ৮৪১টি নমুনা পরীক্ষায় ২৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০ দশমিক ৯১ শতাংশ।
এর আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ১১ জনের মৃত্যু হয়। একই সময়ে উপসর্গ নিয়ে মারা যান আরও পাঁচজন। এই সময়ে ২০৫টি নমুনা পরীক্ষায় ৬৭ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৩২ দশমিক ৩৬ শতাংশ।
গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়। একই সময়ে জেলাতে করোনা থেকে আরোগ্য লাভ করেছেন ২০০জন । আগের দিন আরোগ্য লাভ করেন ১৭৮ জন।
করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (অরএমও) আশরাফুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান করোনায় মৃতেরা সকলেই কুষ্টিয়া স্বাস্থ্য বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিলেন। অন্যদিকে উপসর্গ যারা যান তারা শনিবার বিভিন্ন সময়ে হাসপাতালে ভর্তি হন।
তিনি আরও জানান, আজ সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২০০ শয্যার করোনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ২২৬জন।
আজ সকাল ৮টা পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে আছেন ৩৪২৮জন। আগের দিন ছিলেন ৩৩৭৭জন।
বর্তমানে স্বাস্থ্য বিভাগের তালিকায় জেলাতে হোম আইসোলেশন ও হাসপাতালে চিকিৎসাধীন মোট আক্রান্ত আছেন ৩৬৫৪জন।
কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৯৯। জেলাতে মোট মারা গেছেন ৪৮০ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net