March 24, 2026, 6:47 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া বিজিবির অভিযানে সীমান্ত থেকে সোয়া ৬ কোটি টাকার এলএসডি ও মাদক জব্দ যশোরে গাছের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭—এলাকায় উত্তেজনা কুষ্টিয়ায় ৩১ তেল পাম্প বন্ধ, মজুদ শেষ—কালোবাজারে বাড়তি দামে বিক্রি কঠিন চাপে পেট্রল পাম্প—বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, বিভিন্ন জেলায় সরবরাহ সংকট চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা একাত্তরের গণহত্যার স্বীকৃতি/ মার্কিন কংগ্রেসে প্রস্তাব, নতুন করে আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশ কুষ্টিয়ায় ঈদের নামাজ “মসজিদ না ঈদগাহে”—বির্তকে সংঘর্ষ, নারীসহ আহত ১৩ আনিস আলমগীরসহ তিন জ্যেষ্ঠ সাংবাদিককে ফোনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা

চোর চক্রের তিন সদস্য গ্রেফতার: চুরি হওয়া ৩ টি আলমসাধু উদ্ধার

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকা থেকে চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে শ্যালোইঞ্জিন চালিত ৩ টি আলমসাধু।  গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। 

আজ মঙ্গলবার দুপুর ২ টার দিকে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, এ অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ দরিদ্র শ্রেণির মানুষ নসিমন, করিমন, আলমসাধু, পাখিভ্যান ইত্যাদি যানবাহন চালিয়ে জীবিকা নির্বাহ করে থাকে। সম্প্রতি প্রায়ই শোনা যাচ্ছিল যে, সহজ-সরল এসব মানুষদের কাছ থেকে খুব কৌশলে একশ্রেণির দুর্বৃত্ত ওইসব যানবাহনগুলো চুরি ছিনতাই করে নিচ্ছে। অপরাধীরা এ ধরণের ঘটনা ঘটাতে চলতি বছরে একটি ঘটনায় খুন পর্যন্ত করেছে। পরে এই অপরাধ চক্রকে গ্রেফতারে মাঠে নামে পুলিশ।  গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ৬ টার দিকে জেলার জীবননগর ও আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় শ্যালোইঞ্জিন চালিত ৩ টি আলমসাধু। গ্রেফতারকৃতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার খোরদ গ্রামের আশরাফ আলীর ছেলে বাশি মিয়া (৩৫) ও একই উপজেলার পারকৃঞ্চপুর গ্রামের শ্রী সুধির প্রমাণিকের ছেলে শ্রী খোকন প্রামাণিক (৩৫) এবং জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে জসিম উদ্দীন (৩৫)।  তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।  

তিনি আরও জানান, এ ধরনের অপরাধীদের ধরতে মাঠে কাজ করছে পুলিশের একাধিক টিম। তাদের গ্রেফতারের পর আইনের আওতায় আনা হবে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net