March 24, 2026, 6:37 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া বিজিবির অভিযানে সীমান্ত থেকে সোয়া ৬ কোটি টাকার এলএসডি ও মাদক জব্দ যশোরে গাছের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭—এলাকায় উত্তেজনা কুষ্টিয়ায় ৩১ তেল পাম্প বন্ধ, মজুদ শেষ—কালোবাজারে বাড়তি দামে বিক্রি কঠিন চাপে পেট্রল পাম্প—বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, বিভিন্ন জেলায় সরবরাহ সংকট চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা একাত্তরের গণহত্যার স্বীকৃতি/ মার্কিন কংগ্রেসে প্রস্তাব, নতুন করে আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশ কুষ্টিয়ায় ঈদের নামাজ “মসজিদ না ঈদগাহে”—বির্তকে সংঘর্ষ, নারীসহ আহত ১৩ আনিস আলমগীরসহ তিন জ্যেষ্ঠ সাংবাদিককে ফোনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা

ভেড়ামারায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের  চিহ্নিত দূর্বৃত্তদের বেধড়ক হামলায় আহত ১

আব্দুল আলিম ভেড়ামারা/

কু‌ষ্টিয়ার ‌ভেড়ামারার ধরমপুর ইউনিয়নের কাজিহাটা শাহ্ পাড়ায় পূর্বশত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একই এলাকার চিহ্নিত দূর্বৃত্তদের বেধড়ক হামলায় আতর আলী আহত হওয়ার কারনে থানায় মামলা দায়েরের পরও মামলার এজাহার নামীয় আসামিরা গ্রেপ্তার না হওয়ায় তারা মামলার বাদি (আহতাবস্থায় চিকিৎসাধীন আতর আলী’র ছেলে দেলোয়ার হোসেন) সহ অন্যান্য আত্মীয়স্বজনদের মারপিট ও জীবননাশের হুমকি দিয়ে দীর্ঘদিন তাদের বাড়িছাড়া করে রেখেছে। মামলার বাদি দেলোয়ার হোসেনসহ বাড়িছাড়া অন্যান্য সবাই এব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের দৃঢ় হস্তক্ষেপ কামনা করে তাদের নিরাপত্তা ও আসামিদের গ্রেপ্তারসহ যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন।
ভেড়ামারা থানায় দায়েরকৃত এজাহার (মামলা নং-৯, তারিখঃ ২৬/০৭/২০২১ইং) ও ঐ এলাকার দায়িত্বশীল একাধিক সূত্রে জানা গেছে, মূলতঃ পূর্বশত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে কাজিহাটা শাহ্ পাড়ার তুফান আলী ও তার সঙ্গীরা গত ১৬ই জুলাই সকালে কাজিহাটা বাজারে যাওয়ার পথে একই এলাকার মৃতঃ আকুল শাহ্’র ছেলে আতর আলী (৬২)’র উপর চড়াও হয়ে তাকে বেপরোয়া ভাবে মারপিট করে রক্তাক্ত জখম করে। মারাত্মক আহতাবস্থায় আতর আলী এখনও চিকিৎসাধীন আছেন। এব্যাপারে ভেড়ামারা থানায় এজাহার দায়েরের পর থেকেই মামলার এজাহার নামীয় আসামিরা বাদিসহ তার নিকটাত্মীয়দের মারপিট ও জীবননাশের হুমকি দিয়ে বাড়িছাড়া করে রেখেছে। প্রতিদিন রাতেই আসামীরা বাড়িবাড়ি গিয়ে বাদিসহ তার লোকজনের খোঁজ নিয়ে সবাইকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে, সারারাতোবধি আসামিরা সবার বাড়িতে ইটপাটকেল ছুঁড়ে ভীতির সঞ্চার করছে। উল্লেখ্য, আতর আলীর উপর বর্বরোচিত হামলার কয়েকদিন আগে আসামিরা আতর আলীসহ তার আত্মীয়স্বজনদের জমিতে লাগানো বিভিন্ন ধরনের গাছ কেটে ফেলে। এবিষয়ে ভেড়ামারা থানায় শালিসি বৈঠক হওয়ার দিনই আতর আলীর উপর পরিকল্পিত হামলা চালিয়ে তাকে মারাত্মকভাবে আহত করে চিহ্নিত ঐ দূর্বৃত্তরা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net