July 22, 2026, 3:09 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য প্রশাসনের রাজনীতিকরণ: রাষ্ট্রের নীরব ক্ষয়, গণতন্ত্রের দীর্ঘমেয়াদি সংকট স্পেনের বিশ্বজয়, আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ: বিশ্বফুটবলের নতুন যুগের সূচনা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবছর পুনর্ভর্তি ফি শিক্ষার্থীর ন্যায়বিচার লঙ্ঘন করছে দুর্যোগপূর্ণ আবহাওয়া/ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পন্নের সময় বাড়ল, শেষ সুযোগ ২১ জুলাই লোকসানি রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ারদর এক সপ্তাহে বেড়েছে ২৭% খোকসায় মাদক ব্যবসার টাকা ভাগ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জোড়া খুন, আহত ১

খোকসায় ভেজাল গুড় কারখানায় ভ্রাম্যমান আদালত/ দুই শ্রমিকের কারাদন্ড

হুমায়ুন কবির, খোকসা/
কুষ্টিয়ার খোকসা উপজেলায় ভেজাল গুড় উৎপাদন কারখানা দিলীপ ট্রেডার্সে কুষ্টিয়া জেলা প্রশাসনের  ভ্রাম্যমাণ আদালতের ভেজাল বিরোধী অভিযানে কর্মরত দু’শ্রমিকের প্রত্যেকের ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রাত ন’টা থেকে অভিযান শুরু হওয়া একটানা ৫ ঘন্টা অভিযান শেষে রাত ২ টায় জেলা প্রশাসকের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান উপস্থিত সাংবাদিকদের জানান, জেলা স্যানিটারী ইন্সপেক্টরের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে কুষ্টিয়া র‍্যাব-১২ ও খোকসা ফায়ার সার্ভিস এর সহযোগিতায় সেখানে অভিযান চলে।
গ্রেফতারকৃত দুই শ্রমিক হলেন, উপজেলার খোকসা ইউনিয়নের রতনপুর গ্রামের রশিদ মোল্লার ছেলে রেজাউল ইসলাম (৩৫) ও একই গ্রামের রব্বান শেখের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (৩৪)।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৪৩ ও ৫২ ধারায় এই ভেজাল গুড় উৎপাদন কাজে সহযোগিতা করার অপরাধে দুইজনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এছাড়াও কারখানায় মজুদকৃত ভেজাল ও নিম্নমানের চিনি, ময়দা, রং ও মোম সহ বিভিন্ন রাসায়নিক পদার্থ জব্দ করে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান সতর্ক করে বলেন, এর পরও ভেজাল গুড় উৎপাদন করলে পরবর্তীতে জেল-জরিমানার সহ উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।
উল্লেখ্য চলতি বছরের ৩ এপ্রিল এরকম আরেকটি ভ্রাম্যমাণ আদালতে এই কারখানার মালিক দিলীপ বিশ্বাস ষষ্ঠী ও তার ভাই রাজকুমার বিশ্বাস কে জেল জরিমানা প্রদান করেছিল ভ্রাম্যমাণ আদালত।
আদালত সূত্রে পাওয়া ভেজাল গুড় উৎপাদন কারখানা প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত তাদের বিরুদ্ধে মোট ছয়টি ভ্রাম্যমাণ আদালত ও খোকসার থানায় নিয়মিত একটি মামলা দায়ের করা হয।  আইনের ফাঁকফোকর এর কারনে  তারা বাইরে এসে একই কাজ পরিচালনা করে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net