September 10, 2026, 3:10 pm

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৫৩৮ টি নমুনা পরীক্ষা করে ২৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪১ দশমিক ৪৪ শতাংশ।
এর আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৯ জনের মৃত্যু হয়। এদের মধ্যে ৭ জনের করোনা পজেটিভ ও ২ জনের করোনা উপসর্গ ছিল। একই সময়ে ১২২৫ টি নমুনা পরীক্ষা করে ৪৮০ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৪২ দশমিক ৬৬ শতাংশ।
সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়। এই সময়ে জেলায় সুস্থ হয়েছেন ৩১৪ জন।
করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল মোমেন এ তথ্য জানান।
তিনি বলেন, করোনায় মারা যাওয়া সবাই কুষ্টিয়া করোনা ডেডিকেটেড ২৫০-শয্যা জেনারেল হাসপাতাল ও অন্যান্য স্বাস্ত্য কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা সোমবার দিনের বিভিন্ন সময়ে হাসপাতালে ভর্তি হন।
আব্দুল মোমেন জানান, বর্তমানে হাসপাতালে ২৫৭ জন রোগী ভর্তি আছেন। জেলায় হোম আইসোলেশনে আছেন দুই হাজার ৯৭৫ জন।
কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ১২৯ জন এবং মারা গেছেন ৫৭৬ জন।