June 3, 2026, 9:00 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
এলপি গ্যাস: দাম ৫৯৯ টাকা বেড়ে ৫৫ টাকা কমেছে, আগের বৃদ্ধির চাপ কে সামলাবে শপিং মল-মার্কেট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত পুনর্বহাল, এখনও কার্যকর হয়নি পুরোপুরি ঈদের ১০ দিনে পদ্মা ও যমুনা সেতু থেকে ৬৩ কোটি ৮০ লাখ টাকার টোল আদায় জীববৈচিত্র্য রক্ষায় তিন মাসের জন্য সুন্দরবনে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা চুয়াডাঙ্গা সীমান্তে আটক ১০ জন/ অনুপ্রবেশের খবরের আড়ালে যে মানবিক সংকট দৌলতদিয়া ঘাটে বাড়ছে চাপ/ঈদ শেষে জীবিকার টানে রাজধানীমুখী মানুষ জিয়াউর রহমানের বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল: ভারতীয় হাইকমিশন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ চার মাসের শিশুকে নদীতে ফেলে নিজেও ঝাঁপ/এখনও প্রকৃত কারন জানা যায়নি যুদ্ধবন্দী ফিলিস্তিনি নারীদের বিরুদ্ধে যৌন সহিংসতা বাড়িয়েছে ইসরায়েলী সেনারা

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৪ শনাক্ত ১৮.১৬ শতাংশ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

কুষ্টিয়া গত ২৪ ঘণ্টায় করোনায় চার জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিন জন করোনায় ও একজন উপসর্গে মারা গেছেন। একই সময়ে ৪৫৭টি নমুনা পরীক্ষা করে ৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ১৬ শতাংশ।

আজ মঙ্গলবার করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম এ তথ্য দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন।

তিনি বলেন, ‘গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়েছে। একই সময়ে জেলায় সুস্থ হয়েছেন ১৯৭ জন।’

‘করোনায় মারা যাওয়া সবাই কুষ্টিয়া করোনা ডেডিকেটেড ২৫০-শয্যা জেনারেল হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বর্তমানে হাসপাতালে ১৯২ জন ভর্তি আছেন। জেলায় হোম আইসোলেশনে আছেন দুই হাজার ২১৮ জন।’

এর আগের ২৪ ঘণ্টায় করোনায় ছয় জনের মৃত্যু হয়। একই সময়ে ২৮৮টি নমুনা পরীক্ষায় ৫৭ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ১৯ দশমিক ৭৯ শতাংশ।

কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৯২২ জন এবং মারা গেছেন ৬৮২ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net